| ঢাকা, সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

অবশেষে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করল বিসিবি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১৯:৪৮:৫৩
অবশেষে দ্বিতীয় টেস্টের জন্য একাদশ ঘোষণা করল বিসিবি

আজ ২২ মে সোমবার সকালে মিরপুর শের-ই-বাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে শুরু হবে বাংলাদেশ-শ্রীলংকার মধ্যকার দ্বিতীয় টেস্ট। ম্যাচে বাংলাদেশ একাদশে পরিবর্তন যে আসবে তা নিশ্চিতই। চট্টগ্রাম টেস্টের প্রথম ইনিংসে ছয় উইকেট পাওয়া নাঈম হাসান আঙুলের ইনজুরির কারণে খেলতে পারছেন না ঢাকা টেস্টে। নাঈমের বদলি কে হবেন সেটা নিয়েই চর্চা চলছে বেশি।

স্কোয়াডে বিকল্প কোনো স্পেশালিস্ট অফস্পিনার নেই। ফলে ব্যাটিংয়ের পাশাপাশি টুকটাক অফস্পিন করতে পারা মোসাদ্দেক হোসেনকে একাদশে ডাকার কথা চিন্তা করা হচ্ছে। রোববার (২২ মে) ম্যাচ পূর্ব সংবাদ সম্মেলনে বাংলাদেশ অধিনায়ক মুমিনুল হক সৌরভ নিজেই সেই আভাস দিয়ে রাখলেন।

মুমিনুল বলেন, ‘এখনও সিদ্ধান্ত নেওয়া হয়নি। হয়ত ওর (মোসাদ্দেক) খেলার সম্ভাবনাই বেশি। স্পিন বিভাগ দেখুন- তাইজুল গত এক-দুই বছর ধরে খুব ভালো বল করছে। সাকিব ভাই তো গত ম্যাচে খুব ভালো করেছেন। মোসাদ্দেক খেললে ওর ভূমিকা হয়ত একটু ভিন্ন হবে। মাঝেমধ্যে এমন পরিস্থিতিতে পড়তে পারেন। এভাবেই এই পরিস্থিতি থেকে কাটিয়ে উঠতে হবে। মোসাদ্দেক যদি খেলে ওকে ভালোভাবে, বুদ্ধিমত্তার সঙ্গে ব্যবহার করাটাও গুরুত্বপূর্ণ।’

পেস ডিপার্টমেন্টেও পরিবর্তন আসবে নিশ্চিত। চট্টগ্রাম টেস্ট খেলা তরুণ পেসার শরিফুল ইসলাম ছিটকে গেছেন ইনজুরির কারণে। তার বদলে মিরপুরের স্পিনবান্ধব পিচে একজন বাড়তি স্পিনার খেলানোর পরিকল্পনা করার সুযোগ নেই বাংলাদেশের। স্কোয়াডে যে আর স্পিনারই নেই! বিজ্ঞাপন

অবশ্য সংবাদ সম্মেলনে মুমিনুল হকের কথাতে পরিষ্কার হওয়া গেল স্কোয়াডে স্পিনার থাকলেও পেসার কমিয়ে একজন বাড়তি স্পিনার নিতো না বাংলাদেশ। মুমিনুল বলেন, ‘আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার দেখেছিলেন কি-না। মনে হয় না (মিরপুর টেস্টে) এক পেস বোলার খেলবে।’

সে হিসেবে শরিফুলের জায়গায় আরেক পেসার এবাদত হোসেনকেই সম্ভবত দেখা যাচ্ছে বাংলাদেশ একাদশে। অন্য জায়গাগুলোতে পরিবর্তন হওয়ার আভাস নেই তেমন একটা।

ঢাকা টেস্টে বাংলাদেশের সম্ভাব্য একাদশ

তামিম ইকবাল, মাহমুদুল হাসান জয়, নাজমুল হাসান শান্ত, মুমিনুল হক (অধিনায়ক), মুশফিকুর রহিম, সাকিব আল হাসান, লিটন দাস, মোসাদ্দেক হোসেন সৈকত, তাইজুল ইসলাম, সৈয়দ খালেদ আহমেদ ও এবাদত হোসেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

২০৩১ বিশ্বকাপের আয়োজক বাংলাদেশ-ভারত

বাংলাদেশের ক্রিকেটে যুক্ত হতে যাচ্ছে নতুন এক ঐতিহাসিক অধ্যায়। ২০৩১ সালের ওয়ানডে বিশ্বকাপ যৌথভাবে আয়োজন ...

ফুটবল

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

এবার সিঙ্গাপুরের মুখোমুখি ব্রাজিল; কবে কখন এই ম্যাচ

জাপানের কাছে ৩-২ গোলে হারের পর এবার সিঙ্গাপুরের বিপক্ষে মাঠে নামছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। মঙ্গলবার ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...