| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

লঙ্কানদের বিপক্ষে একাদশ নিয়ে নতুন পরিকল্পনা করছে মুমিনুল

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১৩:৫৮:২৯
লঙ্কানদের বিপক্ষে একাদশ নিয়ে নতুন পরিকল্পনা করছে মুমিনুল

আগামী ২৩ মে সোমবার থেকে শুরু হবে স্বাগতিক বাংলাদেশ ও সফরকারী শ্রীলঙ্কার মধ্যকার ঢাকা টেস্ট। মিরপুর মানেই স্পিনস্বর্গ- এমন ধারণা শুধু দেশেই নয়, গোটা বিশ্বে। সেই স্পিনভূমে একাদশে কয়জন পেসার খেলতে পারেন? পুরনো দিনগুলোর মত এক পেসার নিয়ে কি সাজানো হতে পারে একাদশ?

গণমাধ্যমের এমন প্রশ্নের জবাবে অবাক করা এক তথ্য দিলেন মুমিনুল হক। অধিনায়কের দাবি, একাদশে নাকি ৩ পেসারও দেখা যেতে পারে। মুমিনুল বলেন, ‘আমি জানি না আমি অধিনায়ক হওয়ার পর আপনারা এক পেসার পেয়েছিলেন কি না। মনে হয় না এক পেস বোলার খেলবে। এমনও হতে পারে তিনটাও খেলতে পারে।’

তবে মুমিনুলের এই ভাষ্য যে শুধু প্রতিপক্ষকে ভড়কে দেওয়ার জন্য কিংবা একাদশ নিয়ে আভাস না দেওয়ার চেষ্টা- তা দুর্বোধ্য নয়। তা না হলে রেজাউর রহমান রাজার হয়ত সুযোগ মিলত একাদশে। মুমিনুল এ-ও জানিয়ে দিলেন, এই ম্যাচেও রাজাকে দর্শকের ভূমিকায় থাকতে হচ্ছে।

তিনি বলেন, ‘আপাতত হয়ত সম্ভাবনা নেই। তার মানে এই না ওকে ফেলে দিব। হয়ত প্রক্রিয়ার মধ্যে থাকবে।’

চট্টগ্রাম টেস্টে পেসারদের কাছে আরও ভালো পারফরম্যান্সের আশা করেছিলেন মুমিনুল। ম্যাচ শেষে খালেদ আহমেদ, শরিফুল ইসলামের বোলিং নিয়ে ঝরেছিল একটু অসন্তোষ। এই ম্যাচে কি মুমিনুল পাবেন কাঙ্ক্ষিত পারফরম্যান্স?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...