| ঢাকা, শনিবার, ২৪ অক্টোবর ২০২৬, ৯ কার্তিক ১৪৩৩

শেবাগকে খোঁচা দিয়ে শোয়েবর মন্তব্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১২:৪১:০৭
শেবাগকে খোঁচা দিয়ে শোয়েবর মন্তব্য

ভারত ও পাকিস্তানের সাবেক দুই ক্রিকেটার বীরেন্দর শেবাগ ও শোয়েব আখতার সবসময়ই একে অপরকে খোঁচাতে যেন একটু বেশিই ভালোবাসেন। বেশিরভাগ সময়ই অবশ্য আগে খোঁচাটা আসে শেবাগের পক্ষ থেকেই। সেই খোঁচার জবাবে পাল্টা খোঁচা দিতে ভুল করেন না শোয়েবও।

এইতো কিছুদিন আগেই একটি টিভি প্রোগ্রামে এসে শেবাগ দাবি করলেন, বোলিংয়ের সময় শোয়েব নাকি ইচ্ছে করেই চাকিং করতেন। ঐ অনুষ্ঠানে শোয়েব বলেন, “শোয়েব জানত ওর কনুই বল করার সময় ভাঙত। ও যে বল ছুঁড়ে মারছে তা নিজেও জানত। নাহলে আইসিসি কেন ওকে নিষিদ্ধ করেছিল?”

সাবেক ভারতীয় ব্যাটারের এমন মন্তব্যের জবাবে শোয়েব জানতে চেয়েছেন শেবাগ আইসিসির চেয়ে বেশি জানে কি? যদি শেবাগ আইসিসির চেয়ে বেশি জানেন তাহলে তিনি তার মতের সাথে একমত পোষণ করবেন।

এই ব্যাপারে শোয়েব বলেন, “সে (শেবাগ) আইসিসির চেয়ে বেশি জানে? যদি সে আইসিসির চেয়ে বেশি জানে, তাহলে এই ব্যাপারে আমি তার সাথে একমত হব। এর চেয়ে বেশি কিছু আমি বলতে চাই না।”

শেবাগের মন্তব্যের এমন প্রতিক্রিয়া জানানোর পর শোয়েব জানান এই ভারতীয় ক্রিকেটারের কথায় তিনি কষ্ট পাননি। বরং শেবাগের জন্য শুভকামনা জানিয়েছেন এই তারকা পেসার। তিনি বলেন, “আমি জানি না এই বিষয়গুলো নিয়ে সে মজা করেছে নাকি সিরিয়ালি বলেছে। কিন্তু যেভাবেই সে বলুক না কেন, আমি কষ্ট পাইনি। আমি তাকে শুভকামনা জানাই।

এছাড়া ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্পর্ক নষ্ট হয় এমন মন্তব্য করার আগে শেবাগসহ দুই দেশের সকল ক্রিকেটারদের সতর্ক হওয়ার আহ্বান জানিয়েছেন শোয়েব। এই প্রসঙ্গে শোয়েব বলেন, “ভারত ও পাকিস্তানের মধ্যকার সম্প্রীতি নষ্ট হয় এমন কোন মন্তব্য করার আগে ক্রিকেটারদের সতর্ক থাকা উচিত। দুই দেশের মাঝে সম্পর্ক উন্নয়নের যদি কোন সুযোগ থাকে আমি সেখানে সেতুবন্ধন হতে চাই। সামাজিক যোগাযোগমাধ্যমের এই যুগে কথা বলার আগে শেবাগকে আরও সতর্ক হওয়ার অনুরোধ করছি।”

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

রোনান সুলিভানকে নিয়ে সাফের প্রাথমিক দল বাংলাদেশের

রোনান সুলিভানকে নিয়ে সাফের প্রাথমিক দল বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাফ ফুটবল চ্যাম্পিয়নশিপ সামনে রেখে ২৮ সদস্যের প্রাথমিক দল ঘোষণা করেছে বাংলাদেশ ফুটবল ...

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

হ্যারি কেইনের ৭৩ গোল, প্রথম ব্যালন ডি’অর জয়ের পথে কতটা এগিয়ে

নিজস্ব প্রতিবেদক: ব্যালন ডি’অর জয়ের দৌড়ে আলোচনার কেন্দ্রে রয়েছেন ইংল্যান্ডের অধিনায়ক ও বায়ার্ন মিউনিখের ফরোয়ার্ড ...