| ঢাকা, সোমবার, ১৯ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

রাজকীয়ভাবে ডি মারিয়া বিদায় বললেন

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১১:০১:০০
রাজকীয়ভাবে ডি মারিয়া বিদায় বললেন

গত ২০১৫ সালে প্যারিসের ক্লাব পিএসজিতে যোগ দেওয়ার পর থেকে আলো ছড়িয়েছেন ডি মারিয়া। গত রাতের ম্যাচ শেষে যখন বিদায় বললেন তখন তার নামের শেষে ঝলমল করছিলো ৯২ গোল এবং ১১২ অ্যাসিস্ট। সেই সাথে তার ঝুলিতে রয়েছে ১৮টি শিরোপাও।

২১ মে শনিবার রাতের ম্যাচে নিজের সেরাটা উজাড় করে দিয়েই খেলেছেন ডি মারিয়া। প্রতিপক্ষের খেলোয়াড়দেরকে বোকা বানিয়ে নেওয়া তার সলো রানগুলো ছিলো চোখের শান্তি।

প‍্যারিসের ক্লাবটির হয়ে নিজের শেষ ম‍্যাচে গোল করে আপ্লুত হয়ে পড়েন আর্জেন্টাইন মিডফিল্ডার। মুখে হাসি, চোখে জল নিয়ে উদযাপন করেন গোল। এর কিছুক্ষণ পর মাঠ ছাড়েন ডি মারিয়া।

পিএসজির সব সদস‍্য দাঁড়িয়ে ‘গার্ড অব অনার’ দেন তাকে। সতীর্থদের সবাইকে আলিঙ্গন করে সমর্থকদের তুমুল করতালির মধ‍্যে ডাগ আউটে যান তিনি। গ‍্যালারিতে তখন তার স্ত্রীর চোখেও ছিল জল।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

১৬ ডিসেম্বর হতে পারে আইপিএলের নিলাম, কোথায় হবে আয়োজন

নিজস্ব প্রতিবেদক: ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের (আইপিএল) ২০২৭ মৌসুমের মিনি নিলাম আগামী ১৬ ডিসেম্বর অনুষ্ঠিত হতে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম জাপান ম্যাচ কবে, কখন; যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফুটবলপ্রেমীদের অপেক্ষার অবসান ঘটিয়ে আগামী নভেম্বরে জাপানের মুখোমুখি হতে যাচ্ছে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ব্রাজিল। ...