| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল থেকে বিদায় দিল্লির, রিকি পন্টিংয়ের মাথায় হাত

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২২ ১০:১২:২৬
মুম্বাইয়ের কাছে হেরে আইপিএল থেকে বিদায় দিল্লির, রিকি পন্টিংয়ের মাথায় হাত

গত কালের ম্যাচে জয়ের জন্য দরকার ছিল ১৬০ রানের। ৫বল হাতে রেখে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় রোহিত শর্মার দল। মুম্বাইর জয়ের কথাই ছিল না এক সময়। কিন্তু দলটির সিঙ্গাপুরিয়ান বংশোদ্ভূত অস্ট্রেলিয়ান মারকুটে ব্যাটার টিম ডেভিড যেন সংহারমূর্তি ধারণ করেছিলেন।

মাত্র ১১ বলে ৩৪ রানের ইনিংস খেলে তিনি দলকে জয়ের রাস্তায় নিয়ে আসেন। ২টি বাউন্ডারির সঙ্গে ৪টি ছক্কার মার মারেন তিনি। ১৮তম ওভারে এসে আউট হয়ে গেলেও মুম্বাইর জয় পেতে আর কষ্ট হয়নি। বরং, ৫ উইকেট ও ৫ বল হাতে রেখেই জয়ের লক্ষ্যে পৌঁছে যায় তারা।

জয়ের জন্য ১৬০ রানের লক্ষ্যে ব্যাট করতে নামার পর মাত্র ২ রান করে আউট হন রোহিত শর্মা। অথচ, ১৩টি বল খেলেন তিনি। ৩৫ বলে ৪৮ রান করে আউট হন ইশান কিশান। ৩টি বাউন্ডারি এবং ৪টি ছক্কার মারেন তিনি।

ডেওয়াল্ড ব্রেভিস ৩৩ বলে খেলেন ৩৭ রানের ইনিংস। ১টি বাউন্ডারির সঙ্গে ৩টি ছক্কার মার মারেন তিনি। ৬ বলে ১৩ রান করে অপরাজিত ছিলেন রামানদিপ সিং। অ্যানরিখ নরকিয়া এবং শার্দুল ঠাকুর নেন ২টি করে উইকেট। নরকিয়া ৪ ওভারে দেন ৩৭ রান। শার্দুল ঠাকুর ৩ ওভারে দেন ৩৩ রান।

জয় দিয়েই আইপিএল শেষ করলো মুম্বাই ইন্ডিয়ান্স। তাদের পয়েন্ট দাঁড়ালো ৮। চেন্নাইয়ের পয়েন্টও ৮। তবুও মুম্বাই থাকলো ১০ নম্বরে। রানরেটে পিছিয়ে তারা। হারের ফলে দিল্লির পয়েন্ট ১৪। আগেই ১৬ পয়েন্ট নিয়ে চতুর্থ স্থানে ছিল ব্যাঙ্গালুরু। দিল্লির হারের ফলে ব্যাঙ্গালুরুই সেরা চারে থেকে গেলো।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...