| ঢাকা, বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৪ অগ্রহায়ণ ১৪৩৩

শ্রীলঙ্কার বিপক্ষে নাইমের বিকল্প হিসেবে দলে ডাক পেল অবহেলিত ক্রিকেটার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১৬:১৯:০০
শ্রীলঙ্কার বিপক্ষে নাইমের বিকল্প হিসেবে দলে ডাক পেল অবহেলিত ক্রিকেটার

কিন্তু চতুর্থ দিনে বোলিং করতে গিয়ে নিজের বলে ফিল্ডিং করতে গিয়ে ডান হাতের মধ্যমায় চোট পান তিনি। তার পরিবর্তে ২৩ মে থেকে মিরপুর টেস্টে খেলতে পারবেন শুভাগত হোম চৌধুরী।

চট্টগ্রাম থেকে ঢাকায় ফিরে গতকাল হোটেলে বিশ্রাম করে কাটায় দুই দল। আজও তারা মাঠমুখো হবেন না বলেই জানা গেছে। ২২ মে মিরপুরে দ্বিতীয় টেস্টের প্রস্তুতি নেবে দুই দল। তবে মাঠে না গেলেও দ্বিতীয় টেস্টের একাদশ নিয়ে আজ বৈঠকে বসতে পারে বাংলাদেশ দল। নাঈমের বদলে কাকে একাদশে নেওয়া হবে, সেটাই মূল আলোচনার বিষয়।

একাদশে আর স্পেশালিস্ট স্পিনার নেই। মোসাদ্দেক স্পিনার হলেও তিনি মূলত ব্যাটার। তাই মিরপুরের স্পিন উইকেট ও বৈচিত্র্যের কথা চিন্তা করে বিশেষজ্ঞ অফস্পিনার শুভাগতকে ডাকা হতে পারে বলে জানিয়েছে টিম ম্যানেজমেন্টের একটি সূত্র। ফলে মিরপুরে সাকিব ও তাইজুলের সঙ্গে তৃতীয় স্পিনার হিসেবে দেখা যেতে পারে শুভাগতকে। প্রধান নির্বাচক মিনহাজুল আবেদিন অবশ্য বলেছেন, নাঈমের বিকল্প হিসেবে কয়েকজনের নাম তাদের মাথায় আছে। আজ-কালের মধ্যেই নাম ঘোষণা করবেন তারা।

এক্সরেতে ধরা পড়েছে, নাঈমের আঙুল ভেঙে গেছে। বিসিবির চিকিৎসক মিজানুর রহমান চৌধুরী জানিয়েছেন, নাঈমের এই চোট সারতে কমপক্ষে তিন সপ্তাহ লাগতে পারে। যার মানে, আগামী মাসের শুরুতে ওয়েস্ট ইন্ডিজেও যাওয়া হচ্ছে না তার। অবশ্য উইন্ডিজ সফরের আগে মিরাজ ফিট হয়ে যাবেন।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার মাটিতে নতুন ইতিহাস, ২৪ বছরের রেকর্ড ভাঙলেন তানজিদ-হৃদয়

দক্ষিণ আফ্রিকার বিপক্ষে জোহানেসবার্গ টেস্টে ব্যাট হাতে দারুণ প্রতিরোধ গড়েছেন বাংলাদেশের দুই ব্যাটার তানজিদ হাসান ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম কোস্টা রিকার ম্যাচ শেষ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে কোস্টা রিকাকে পাত্তাই দিল না আর্জেন্টিনা। আলবিসেলেস্তেরা দুর্দান্ত ও একপেশে ...

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

শুরু হলো আর্জেন্টিনা বনাম কোস্টারিকা ম্যাচ; Live দেখুন এখানে

আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে আর্জেন্টিনা ও কোস্টারিকা। বাংলাদেশ সময় বুধবার (১৮ নভেম্বর) ভোরে শুরু ...