| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৮ আশ্বিন ১৪৩৩

দিল্লির বিরুদ্ধেই অবশেষে অভিষেক হতে যাচ্ছে সচিন-পুত্রের অর্জুনের

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১৫:১৬:২৯
দিল্লির বিরুদ্ধেই অবশেষে অভিষেক হতে যাচ্ছে সচিন-পুত্রের অর্জুনের

দলে নেওয়া হলেও অর্জুনকে এখনও আইপিএলের একটি ম্যাচেও প্রথম একাদশে রাখেননি রোহিত শর্মারা। তবে কি তাঁরা সম্ভাবনাময় বোলারের উপর ভরসা করতে পারছেন না! কারণ যাই হোক, এখনও আইপিএলে অভিষেকের অপেক্ষায় অর্জুন।

আইপিএল থেকে আগেই বিদায় নিয়েছে গত বারের চ্যাম্পিয়নরা। শনিবার নিয়মরক্ষার ম্যাচে মুম্বই মুখোমুখি হবে দিল্লি ক্যাপিটালসের। এ বারের প্রতিযোগিতায় এটাই শেষ ম্যাচ রোহিতদের। এই ম্যাচেও কি ডাগআউটেই বসে থাকবেন বাঁহাতি জোরে বোলার? ক্রিকেটপ্রেমীদের এই প্রশ্নের উত্তর পাওয়া যাবে টসের পর।

অনেকে অবশ্য মনে করছেন দিল্লির বিরুদ্ধে আইপিএল অভিষেক হতে পারে অর্জুনের। অনুশীলনের একটি ভিডিয়ো নেট মাধ্যমে পোস্ট করেছেন অর্জুন। তাতে দেখা যাচ্ছে, অনুশীলন ম্যাচে দ্রুত গতির ইয়র্কারে ব্যাটারকে পরাস্ত করছেন সচিন-পুত্র। তবে কি তাঁর মাঠে নামার অপেক্ষা শেষ হচ্ছে?

এর আগেও অবশ্য একটি ম্যাচে অর্জুন খেলতে পারেন বলে শোনা গিয়েছিল। সে বার জল্পনা ছড়ায় সচিন-কন্যা সারা তেন্ডুলকরের একটি পোস্ট ঘিরে। যেখানে ভাইকে আইপিএলের জন্য শুভেচ্ছা জানান তিনি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

আফগানিস্তানের লড়াকু ব্যাটিংয়ে চাপে বাংলাদেশ, জয়ের পথে বড় বাধা

নিজস্ব প্রতিবেদক: আফগানিস্তানের বিপক্ষে জয়ের জন্য বড় লক্ষ্য ছুড়ে দিয়েও স্বস্তিতে নেই বাংলাদেশ। ৪৭৯ রানের ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

ব্রাজিল বনাম জাপান: কবে, কখন জেনে নিন সূচি

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ সালের নভেম্বরে আন্তর্জাতিক প্রীতি ম্যাচে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা ব্রাজিল ...

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

হামজাকে ছাড়াই মাঠে নামবে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ এশিয়ার ফুটবলের সবচেয়ে বড় আসর সাফ চ্যাম্পিয়নশিপকে সামনে রেখে প্রস্তুতি নিচ্ছে বাংলাদেশ ...