| ঢাকা, শুক্রবার, ২৫ সেপ্টেম্বর ২০২৬, ১০ আশ্বিন ১৪৩৩

আইপিএলে আজকের ১ ম্যাচের উপর নির্ভর করছে ২ দলের ভাগ্য

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১২:১৩:১২
আইপিএলে আজকের ১ ম্যাচের উপর নির্ভর করছে ২ দলের ভাগ্য

প্লে-অফে ইতিমধ্যে জায়গা পাকা করে নিয়েছে তিনটি দল গুজরাট টাইটানস এবং লখনউ সুপার জায়ান্টস ও রাজস্থান রয়্য়ালস। এর বাইরে বাকি রয়েছে আর মাত্র ১টি জায়গা।

রাজস্থান রয়্য়ালস গত ম্যাচে চেন্নাই সুপার কিংসকে হারয়ে তাদের জায়গা নিশ্চিত ভাবে পাকা করে নিয়েছে। কিন্তু চার নম্বর দল হিসেবে কারা প্লে-অফে যাবে? লড়াইয়ে রয়েছে দিল্লি ক্যাপিটালস আর রয়্য়াল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর।

মুম্বই ইন্ডিয়ান্স এবং দিল্লি ক্যাপিটালস আজ ২১ মে শনিবার মুখোমুখি হবে। এই ম্যাচ দুই দলের ভাগ্য নির্ধারণের ম্যাচ। রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোর এবং দিল্লি ক্যাপিটালসের মধ্যে কোন টিম যাবে প্লে-অফে। আরসিবি-র হাতে অবশ্য কোনও অঙ্ক মেলানোর জায়গা নেই। তারা গুজরাট টাইটানসকে হারিয়ে নিজেদের কাজ করে দিয়েছে। মুম্বই ইন্ডিয়ান্স যদি দিল্লি ক্যাপিটালসকে হারাতে পারে, তবেই ভাগ্য খুলবে ব্যাঙ্গালোরের। নয়তো দিল্লির সমান পয়েন্ট নিয়েও রানরেটে তারা পিছিয়ে পড়বে।

এদিকে দিল্লি ক্যাপিটালসকে প্লে-অফে উঠতে হলে হারাতেই হবে মুম্বই ইন্ডিয়ান্সকে। এর দ্বিতীয় কোনও উপায় নেই। সুতরাং দিল্লির কাছে এ দিনের ম্যাচটি কার্যত ফাইনালের সমান।

বৃহস্পতিবার গুজরাট টাইটানসের বিরুদ্ধে আরসিবি জিতে যাওয়ায় বাকি যে দল দু'টি প্লে-অফের জন্য লড়াই করছিল এবং যাদের একটি করে ম্যাচ বাকি, তাদের আশা একেবারেই শেষ। কারণ পঞ্জাব কিংস এবং সানরাইজার্স হায়দরাবাদের পক্ষে ১৬ পয়েন্টে পৌঁছানো আর কোনও ভাবেই সম্ভব নয়। ২ দলেরই ১৩ ম্যাচ খেলে ১২ পয়েন্ট। তারা তাদের শেষ ম্যাচ জিতলে ১৪ পয়েন্টে পৌঁছবে। স্বাভাবিক ভাবেই প্লে-অফের মূল লড়াই এখন দিল্লি এবং ব্যাঙ্গালোরের মধ্যে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

বিকাল ৩ টায় বাংলাদেশ বনাম মালয়েশিয়ার ম্যাচ: ফ্রিতে যেভাবে দেখবেন

ক্রীড়া প্রতিবেদক: অবশেষে অপেক্ষার অবসান ঘটিয়ে আজ ঐতিহাসিক মিশন শুরু করতে যাচ্ছে বাংলাদেশ জাতীয় ফুটবল ...

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

এশিয়ান গেমস; বাংলাদেশ বনাম দক্ষিণ কোরিয়া, লাইভ যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমস ২০২৬-এর নারী ফুটবলে নিজেদের পরবর্তী ম্যাচে মাঠে নামছে বাংলাদেশ জাতীয় নারী ...