| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

‘৪’ ক্রিকেটারকে হারিয়ে চরম দুশ্চিন্তায় পাপন

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ২১ ১১:৫৯:৪৮
‘৪’ ক্রিকেটারকে হারিয়ে চরম দুশ্চিন্তায় পাপন

এদিকে একাদশে তাসকিন আহমেদ ও মেহেদী হাসান মিরাজ ইনজুরির কারনে গোটা সিরিজেই থাকতে পারছে না। এরপর প্রথম টেস্টে পাওয়া চোটে ছিটকে পড়েছেন শরিফুল ইসলাম ও নাঈম হাসানও। একাদশে থাকার যোগ্য চার ক্রিকেটারকে হারিয়ে খানিকটা দুশ্চিন্তায় টিম টাইগার।

এই প্রসঙ্গে বিসিবি সভাপতি নাজমুল হাসান পাপন তাই মানলেন, চট্টগ্রাম টেস্টের চেয়ে ঢাকায় শ্রীলঙ্কা সিরিজের দ্বিতীয় ও শেষ টেস্ট আরও কঠিন হবে। যদিও বিকল্প খেলোয়াড়দের ওপর যথেষ্ট আস্থা আছে বোর্ড প্রধানের।

পাপন বলেন, ‘দ্বিতীয় টেস্ট অনেক কঠিন হবে। সেরা একাদশই খেলাতে পারছি না। প্রথম টেস্টেও তাসকিন-মিরাজ নেই যারা কিনা পরীক্ষিত ও নিয়মিত। এখন সাথে শরিফুল ও নাঈমও নেই। এটা আমাদের জন্য দুশ্চিন্তার। তবে বিশ্বাস করি, যারা খেলবে তাদের ভালো করার সামর্থ্য আছে। এই বিশ্বাস আমার আছে।’

প্রথম টেস্টে জয়ের আশা জাগিয়েও শেষমেশ ড্র মানতে হয়েছে বাংলাদেশকে। তবে আধিপত্য দেখানো পারফরম্যান্সে সন্তুষ্ট বিসিবি সভাপতি। তিনি বলেন, ‘ভালো খেলেছে, এটা অস্বীকার করার উপায় নেই। শ্রীলঙ্কা অবশ্যই টেস্টে শক্তিশালী দল। আমরা বেশ পিছিয়ে। সেদিক থেকে চিন্তা করলে ভালো লেগেছে। আমরা প্রথম ইনিংসে আরেকটু রান করলে সুযোগ বেশি থাকত। ঢাকায় আরও চ্যালেঞ্জিং হবে। কারণ ঢাকার উইকেট অননুমেয়।’

চট্টগ্রামের উইকেটে ব্যাটারদের একক আধিপত্যে একটু অবাকও হয়েছেন পাপন। তার ভাষ্য, ‘চট্টগ্রামে একটু এরকমই হয়। সাধারণত ৩ দিন পর টার্ন শুরু হয়। এবার একটু বেশিই ফ্ল্যাট মনে হয়েছে। ঢাকা এমন হবে বলে মনে হয় না। এটা করাও কঠিন। ঢাকার মাটি ভিন্ন, সবই ভিন্ন। এখানে স্পোর্টিং উইকেট হওয়া উচিৎ। ২-৩ দিন পর অবশ্য ব্যাট করতে কঠিন হবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

শুরু হল বাংলাদেশ বনাম সিঙ্গাপুর ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এ নিজেদের দ্বিতীয় ম্যাচে সিঙ্গাপুরের মুখোমুখি হয়েছে বাংলাদেশ। মালয়েশিয়ার বিপক্ষে ...

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

সিঙ্গাপুরের কাছে হেরে পয়েন্টশূন্য বাংলাদেশ, সামনে কী?

নিজস্ব প্রতিবেদক: সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে ফিফা আসিয়ান কাপের গ্রুপ পর্বে আরও কঠিন অবস্থায় ...