| ঢাকা, সোমবার, ১২ অক্টোবর ২০২৬, ২৭ আশ্বিন ১৪৩৩

৪২ বছরের আক্ষেপ ঘুচলো ফ্রাঙ্কফুর্ট

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৯ ১০:২৬:১৩
৪২ বছরের আক্ষেপ ঘুচলো ফ্রাঙ্কফুর্ট

যেখানে রেঞ্জার্সকে ৫-৪ ব্যবধানে হারিয়ে ইউরোপা লিগ চ্যাম্পিয়ন হয়েছে জার্মানির ক্লাবটি। ৪২ বছর পর কোনো ইউরোপিয়ান প্রতিযোগিতার শিরোপা জিতল ফ্রাঙ্কফুর্ট। সবশেষ ১৯৮০ সালে স্বদেশের ক্লাব বরুশিয়া মনশেনগ্লাডবাখকে হারিয়ে উয়েফা কাপ (বর্তমানে ইউরোপা লিগ) জিতেছিল তারা।

বুধবার রাতে রুদ্ধশ্বাস ম্যাচে অতিরিক্ত সময়ের শেষ মুহূর্তেই শেষ হয়ে যেতে পারতো সব উত্তেজনা। দারুণ এক সেভ করে ম্যাচ টাইব্রেকারে নেন ফ্রাঙ্কফুর্ট গোলরক্ষক কেভিন ট্রাপ। টাইব্রেকারেও দেখান ঝলক। একটি শট পা দিয়ে ঠেকিয়ে ভাঙেন রেঞ্জার্সের স্বপ্ন।

ম্যাচের শুরু থেকে দাপট দেখিয়ে খেলেছে ফ্রাঙ্কফুর্টই। কিন্তু দ্বিতীয়ার্ধের ৫৭তম মিনিটে তারাই খেয়ে বসে গোল। বক্সে ঢুকে বাঁ পায়ের শটে রেঞ্জার্সকে এগিয়ে দেন জোয়ে আরিবো।

১২ মিনিট পর ফ্রাঙ্কফুর্টকে সমতায় ফেরান মাউরি। বাঁ-দিক থেকে ফিলিপ কোস্তিচের পাসে ছয় গজ বক্সের মুখে পা বাড়িয়ে বল জালে ঠেলে দেন কলম্বিয়ান ফরোয়ার্ড। ১-১ সমতায় শেষ হয় নির্ধারিত সময়ের খেলা।

ফলে ম্যাচ গড়ায় অতিরিক্ত ৩০ মিনিটে। সেখানে ব্যবধান বাড়াতে পারেনি দুই দল। এতে খেলার ভাগ্য গড়ায় টাইব্রেকারে।

টাইব্রেকারে ফ্রাঙ্কফুর্ট প্রথম ৪টি শট থেকেই গোল আদায় করে নেয়। অন্যদিকে তাদের গোলরক্ষক কেভিন ট্রাপ রুখে দেন রেঞ্জার্সের অ্যারন রামসির নেওয়া রেঞ্জার্সের চতুর্থ শট। এরপর ফ্রাঙ্কফুর্টের হয়ে মাউরি পঞ্চম শট জালে জড়ালে শিরোপা জয়ের উৎসবে মাতে জার্মান ক্লাবটি। এতে তাদের নিশ্চিত হয়েছে চ্যাম্পিয়নস লিগের পরের আসরে খেলাও।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

লিভারপুল বনাম ম্যানচেস্টার সিটির হাই-ভোল্টেজ ম্যাচ; লাইভ দেখুন

খেলাধুলা ডেস্ক: ইংলিশ প্রিমিয়ার লিগের ফুটবল রোমাঞ্চে আজ রাতে মুখোমুখি হচ্ছে বিশ্ব ফুটবলের দুই পরাশক্তি ...

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

২০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বেনিন ম্যাচ: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে প্রথমার্ধ শেষে গোলশূন্য সমতায় রয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার দেশ ...