| ঢাকা, বৃহস্পতিবার, ১২ নভেম্বর ২০২৬, ২৮ কার্তিক ১৪৩৩

মোস্তাফিজকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের নতুন পরিকল্পনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৬ ১৩:১৬:২৫
মোস্তাফিজকে নিয়ে দিল্লি ক্যাপিটালসের নতুন পরিকল্পনা

এতেও দলে ফিরতে পারেননি মোস্তাফিজুর রহমান।আরেক বাঁহাতি পেসার চেতন সাকারিয়ার সুযোগ মিলেছে।। ২৩ রানে ২ উইকেট পেয়ে সুযোগটা কাজেও লাগিয়েছেন সাকারিয়া।

দিল্লির অন্য বোলাররাও নিয়ন্ত্রিত বোলিংয়ে রাজস্থান রয়্যালসকে ১৬০ রানে আটকে ফেলেছিল। তাড়া করতে নামা দিল্লি ১১ বল আগেই ৮ উইকেটের জয় পেয়েছে। টুর্নামেন্টের শুরুতে দুর্দান্ত ফর্মে

থাকা জস বাটলার হঠাৎ করে নিজেকে হারিয়ে ফেলেছেন। আগের ম্যাচে তবু ঝড় তুলতে পেরেছিলেন আউট হওয়ার আগে।আজ ১১তম যখন ফিরছেন, নামের পাশে মাত্র ৭ রান। বাটলার আউট

হতেই রাজস্থান আবারও নিজেদের ব্যর্থ পরীক্ষাটা আজ আবার করল। প্রথম কয়েক ম্যাচে রবিচন্দ্রন অশ্বিনকে তিনে নামিয়ে পিঞ্চ হিটারের ভূমিকা দেওয়া হয়েছিল। প্রতিবারই ব্যর্থ হয়েছেন

এই অফ স্পিনার। এমন নয় যে ডানহাতি-বাঁহাতি কম্বিনেশন ধরে রাখার জন্য তাঁকে নামানো হচ্ছিল। যে দলের অধিনায়ক সঞ্জু স্যামসন এবং যে দলে রিয়ান পরাগ ও রাসি ফন ডার ডুসেন আছে,

সে দলে তো এই চিন্তা হাস্যকরই। তবু আজ অশ্বিনকে আবার তিনে দেখা গেল। এবং আবারও ব্যর্থ অশ্বিন। নিজের টি-টোয়েন্টি ক্যারিয়ারে প্রথম পঞ্চাশের দেখা হয়তো পেয়েছেন, কিন্তু তাঁকে

উদ্দেশ্যে নামানো সেটা পূরণ হয়নি। ৩৭ বলে ৫০ রান তুলে পরের বলেই আউট। চারে নামা দেবদূত পাড়িক্কাল ৩০ বলে ৪৮ রান করলেও মিডল অর্ডার ও লেট অর্ডারে কেউই রানের গতি বাড়াতে

পারেননি। তাতে ৬ উইকেটে ১৬০ রানে থেমেছে রাজস্থান।তাড়া করার শুরুটা খুব বাজে হয়েছে দিল্লির। শূন্য রানেই ফিরেছেন শিকর ভরত। রাজস্থানের তাই প্লে-অফ নিশ্চিতের সম্ভাবনা জেগেছিল।

কিন্তু দিল্লির অস্ট্রেলিয়ান জুটি তা আর হতে দেয়নি। মিচেল মার্শ ও ডেভিড ওয়ার্নারের ১৪৪ রানে ম্যাচ এক প্রকার শেষ করে দিয়েছে। ৬২ বলে ৮৯ রানের দারুণ এক ইনিংস খেলেছেন মার্শ। তুলনামূলক

ধীরস্থির ইনিংসে জয় নিশ্চিত করে তবেই মাঠ ছেড়েছেন ওয়ার্নার। ৪১ বলে ৫২ রানে অপরাজিত ছিলেন

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

২০৫ রানের জয়ে যুব এশিয়া কাপের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: যুব এশিয়া কাপের শুরুটা হার দিয়ে হলেও দারুণভাবে ঘুরে দাঁড়িয়েছে বাংলাদেশ অনূর্ধ্ব-১৯ ক্রিকেট ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-শ্রীলঙ্কা ম্যাচ, জানুন ফলাফল

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর (SAFF Championship) গ্রুপ পর্বের ম্যাচে শ্রীলঙ্কার বিপক্ষে ৪-০ গোলের বিশাল ...

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফের সেমিফাইনালে বাংলাদেশের প্রতিপক্ষ কারা, ম্যাচ কবে

সাফ চ্যাম্পিয়নশিপে দুর্দান্ত জয়ে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠেছে বাংলাদেশ। বুধবার (১১ নভেম্বর) শ্রীলঙ্কাকে ৪-০ ...