সাকিবকে নিয়ে লঙ্কান শিবিরে তোলপাড়
সাকিবের মতো অলরাউন্ডার যেকোন দলের জন্যই বড় শক্তি। তার মতো ব্যাটিং-বোলিং দুই বিভাগেই সমান পারদর্শী অলরাউন্ডার পুরো বিশ্বেই বিরল। একাই ম্যাচের গতিপথ পরিবর্তন করে দেওয়ার ক্ষমতা, অভিজ্ঞতা দুটিই খুব ভালো আছে সাকিবের। ফলে তার মতো অলরাউন্ডার থাকা না থাকা নিয়ে নিশ্চয় ভিন্ন পরিকল্পনা থাকবে প্রতিপক্ষের। শ্রীলংকার ক্ষেত্রে সেটাই হচ্ছে।
লংকান অধিনায়ক দিমুথ করুনারত্নে বলেন, ‘সাকিব যখন ছিল (ছিটকে যাওয়ার আগে) তখনই তাকে আমাদের একটা পরিকল্পনা তৈরি করা ছিল, কাজেই তার জন্য সেই পরিকল্পনাই আছে। সে সেরা অলরাউন্ডার। সম্ভাব্য কি হতে সেসব ভেবেই আমরা পরিকল্পনা ঠিক করেছি। আমরা আমাদের সেরাটা দিয়ে চেষ্টা করব। তারপর দেখা যাবে কি হয়।' বিজ্ঞাপন
ইদের ছুটি কাটিয়ে যুক্তরাষ্ট্র থেকে দেশে ফিরে সাকিব আল হাসান করোনা পজিটিভ হয়েছিলেন গত মঙ্গলবার। ফলে চট্টগ্রাম টেস্ট থেকে তার ছিটকে পড়ার সংবাদ দেওয়া হয়। কিন্তু আজ শুক্রবার (১৩ মে) করোনা পরীক্ষায় নেগেটিভ ফল আসে সাকিবের। যাতে চট্টগ্রাম টেস্ট খেলতে চান বাংলাদেশের বিশ্বসেরা অলরাউন্ডারের। তবে করোনার ধকল কাটিয়ে টেস্ট ক্রিকেটের জন্য সাকিবের শরীর সায় দিবে কিনা তা নিয়ে চিন্তা টিম ম্যানেজমেন্টের।
বাংলাদেশ দলের পক্ষ থেকে বলা হয়েছে, ফিটনেস পরীক্ষা এবং সাকিবের চাওয়ার ওপরই নির্ভর করছে তার চট্টগ্রাম টেস্টে খেলা না খেলার বিষয়টি। চট্টগ্রামের জহুর আহমেদ চৌধুরী স্টেডিয়ামে বাংলাদেশ-শ্রীলংকা সিরিজের প্রথম টেস্ট ম্যাচটি শুরু হওয়ার কথা ১৫ মে। বিজ্ঞাপন
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
