| ঢাকা, সোমবার, ৫ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

আমার মনে হয় না কোন দেশ বাংলাদেশে এসে জিতে যাবে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ১৬:০০:১৭
আমার মনে হয় না কোন দেশ বাংলাদেশে এসে জিতে যাবে

১৩০ ম্যাচের মধ্যে ঘরের মাঠেও পরিসংখ্যান তেমন একটা ভালো নয় বাংলাদেশের। ঘরের মাঠে ৬৭ ম্যাচের মধ্যে জয় কেবল ১০টিতে। বিপরীতে ৪৪টিতে পরাজয়। অথচ বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রেসিডেন্ট নাজমুল হাসান গণমাধ্যমে জানিয়েছেন, বাংলাদেশে এসে কেউ জিতে যাবে এটা বিশ্বাস হয় না তার।

সাংবাদিকদের নাজমুল হাসান বলেন, ‘আমার মনে হয় না কোন দেশ বাংলাদেশে এসে জিতে যাবে। এটা আমার বিশ্বাসই হয় না।’

এদিকে আসছে ১৫ মে চট্টগ্রামে শ্রীলঙ্কার বিপক্ষে মাঠে নামবে বাংলাদেশ। লঙ্কানদের বিপক্ষেও টেস্টে খুব একটা ভালো রেকর্ড নেই বাংলাদেশের। ২২ ম্যাচে লঙ্কানদের বিপক্ষে জয় মাত্র ১টিতে। সেটি নিজেদের শততম টেস্ট ম্যাচে। অপরদিকে হার ১৭টিতে।

তাই লঙ্কানদের বিপক্ষে হোম অ্যাডভেন্টাজ নেওয়ার চিন্তা বিসিবি বস। গণমাধ্যমে তিনি বলেন, ‘আমার যেটা মনে হয়, আমাদের হোমগ্রাউন্ড অ্যাডভ্যান্টেজটা নেওয়া উচিত।’

এরপর তিনি শ্রীলঙ্কাকে হারানোর বিষয়ে আরও যোগ করেন, ‘তাদের আমাদের হারানো উচিত। এবং আমরা পারব। সবচাইতে বড় কথা-দেশে খেলা। অনেক শক্তিশালী দলও আমাদের এখানে খেলে জিততে পারেনি। অস্ট্রেলিয়া-নিউজিল্যান্ডকেও হারিয়েছি বাংলার মাটিতে। এখানেও আমাদের ছেলেরা ভালো খেলবে।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...