| ঢাকা, শনিবার, ২১ নভেম্বর ২০২৬, ৭ অগ্রহায়ণ ১৪৩৩

আইপিএল থেকে বিদায় নিলেন আরো এক দাপুটে বোলার

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ১৫:৩১:৩২
আইপিএল থেকে বিদায় নিলেন আরো এক দাপুটে বোলার

জানা যায় যে পিঠের নিচের অংশের চোটে ভোগছেন কামিন্স। বেশ কিছু দিন সময় লাগতে পারে এই চোট কাটিয়ে আবারও মাঠে ফিরতে তার। তাই জৈব সুরক্ষা বলয় ত্যাগ করেছেন এবং দেশে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন এই অজি।

কলকাতার জন্য মোটেও সুখকর নয় কামিন্সের আইপিএলে না থাকাটা। তাদের পেস আক্রমণের বড় অস্ত্র ছিলেন এই পেসার। এবারের আসরে পাঁচ ম্যাচে সাত উইকেট শিকার করেছেন তিনি। নিজের সর্বশেষ ম্যাচেও মুম্বাই ইন্ডিয়ান্সের বিপক্ষে ২২ রান দিয়ে তিন উইকেট নিয়েছিলেন তিনি।

পাশাপাশি ব্যাট হাতেও কার্যকরী ভূমিকা রেখেছেন কামিন্স। গত ৬ এপ্রিল পুনেতে মুম্বাইয়ের বিপক্ষে প্রথম দেখায় ১৫ বলে অপরাজিত ৫৬ রান করেন তিনি। যেখানে ১৪ বলে ফিফটি করে আইপিএল ইতিহাসে যৌথভাবে দ্রুত ফিফটির রেকর্ড গড়েন অজি তারকা।

কামিন্সের চোট অবশ্য তেমন একটা গুরুতর নয়। আশা করা যাচ্ছে, তিনি দুই সপ্তাহের মধ্যে পুরোপুরি সেরে উঠবেন। যে কারণে জুনে শ্রীলঙ্কা সফরে তাকে দলে পেতে পারে অস্ট্রেলিয়া। তাছাড়া তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজে বিশ্রাম দেয়া হয়েছে তাকে। তাই পাঁচ ওয়ানডে ও দুই টেস্টে অজি এই গতিতারকার খেলার সম্ভাবনা রয়েছে।

সাম্প্রতিক সময়ে আন্তর্জাতিক ক্রিকেটে দারুণ সময় কাটাচ্ছেন কামিন্স। ২০২১-২২ অ্যাশেজ দিয়েই অস্ট্রেলিয়ার হয়ে সাদা পোশাকে অধিনায়ক হিসেবে তার পথচলা শুরু হয়। চার ম্যাচে ১৮.০৪ গড়ে নিয়েছিলেন সিরিজের সর্বোচ্চ ২১ উইকেট। চলতি বছরের ফেব্রুয়ারিতে ঘরের মাঠে শ্রীলঙ্কার বিপক্ষে দুই টি-টোয়েন্টি খেলে ৭.৭৫ ইকোনমিতে সংগ্রহ করেন ২ উইকেট। সর্বশেষ মার্চ-এপ্রিলে পাকিস্তান সফরে তিন টেস্টে ২২.৫ গড়ে নেন ১২ উইকেট।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

একটু পর শুরু; বাংলাদেশ-আফগানিস্তান ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: রাইজিং স্টারস এশিয়া কাপে আজ গুরুত্বপূর্ণ ম্যাচে আফগানিস্তান ‘এ’ দলের মুখোমুখি হচ্ছে বাংলাদেশ ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

ব্রাজিল-আয়ারল্যান্ড ম্যাচ আজ রাত ৯টায়, দেখবেন যেভাবে

নিজস্ব প্রতিবেদক: ফিফা অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপের গ্রুপ পর্বে আজ মুখোমুখি হচ্ছে ব্রাজিল ও আয়ারল্যান্ড। চারবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নতুন পে স্কেলে বাড়ছে না ভাতা, যা জানা জরুরি

নিজস্ব প্রতিবেদক: সরকারি কর্মচারীদের নতুন বেতনকাঠামো নিয়ে গুরুত্বপূর্ণ সিদ্ধান্তের কথা সামনে এসেছে। নতুন পে স্কেলে ...