| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

ব্রেকিং নিউজঃ মাসসেরা রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১৩ ১১:১৮:৫৬
ব্রেকিং নিউজঃ মাসসেরা রোনালদো

এপ্রিল মাসটি দলগতভাবে খুব একটা ভালো কাটেনি ম্যানচেস্টার ইউনাইটেডের। এই সেরা ফুটবলারের দল পুরো মাসে ছয় ম্যাচ খেলে তাদের জয় মাত্র একটিতে। লাগাতার হতাশাজনক পারফরম্যান্সে উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের টিকিট খুইয়েছে ইংল্যান্ডের ঐতিহাসিক ক্লাবটি।

তবে নিজের পারফরম্যান্সে উজ্জ্বল ছিলেন রোনালদো। ইউনাইটেডের একমাত্র জয়ের ম্যাচেই করেন দারুণ এক হ্যাটট্রিক। সবমিলিয়ে মোট পাঁচটি গোল করেছেন তিনি। সবগুলো গোলই ছিল নন পেনাল্টি গোল এবং তার এই পাঁচ গোল থেকে ইউনাইটেড পেয়েছে চার পয়েন্ট।

এমন পারফরম্যান্সের সুবাদে ম্যানচেস্টার সিটির কেভিন ডি ব্রুইন বা গ্যাব্রিয়েল হেসুসকে পেছনে ফেলে রোনালদোই জিতেছেন এপ্রিলের সেরা খেলোয়াড়ের পুরস্কার। যা চলতি মৌসুমে তার দ্বিতীয় এবং সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠবারের মতো মাসসেরার স্বীকৃতি।

এই পুরস্কার গ্রহণ করে রোনালদো লিখেছেন, ‘আমার দ্বিতীয় প্লেয়ার অব দ্য মান্থ পুরস্কার, সবমিলিয়ে ক্যারিয়ারে ষষ্ঠ। আজকে আমি আমার শুরুর দিনগুলোর মতোই খুশি। জয় ও সাফল্যের ক্ষুধা কখনও কমে না আমার। সবাইকে ধন্যবাদ যারা এটি সম্ভব করেছেন।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...