| ঢাকা, রবিবার, ৮ নভেম্বর ২০২৬, ২৪ কার্তিক ১৪৩৩

মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার মাসুল গুনতে হবে দিল্লিকে

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ২৩:০৫:৩১
মোস্তাফিজকে দল থেকে বাদ দেওয়ার মাসুল গুনতে হবে দিল্লিকে

গত দুই ম্যাচ মোস্তাফিজকে ছাড়াই খেলেছে দিল্লি। প্রথম ম্যাচে সানরাইজার্স হায়দরাবাদের বিপক্ষে ব্যাটাররা ২০৭ রানের বড় সংগ্রহ এনে দিলে বোলারদের কাজ কঠিন ছিল না।

তারপরও মাত্র ২১ রানের জয় পায় দিল্লি। আর গত ম্যাচে তারা চেন্নাই সুপার কিংসের কাছে হেরেছে ৯১ রানের বড় ব্যবধানে। এই ম্যাচে মোস্তাফিজবিহীন বোলিং আক্রমণকে তুলোধুনো করে ২০৮

রানের বিশাল সংগ্রহ দাঁড় করায় চেন্নাই। জবাবে ব্যাটিং ব্যর্থতায় ১১৭ রানেই গুটিয়ে যায় দিল্লি ক্যাপিটালস।এবার চোখ বুলানো যাক নরকিয়ার পারফরম্যান্সের দিকে। যিনি ফিট হয়ে দলে

আসাতেই মূলত বাদ দেওয়া হয় মোস্তাফিজকে। প্রোটিয়া এই পেসার কি মোস্তাফিজের চেয়ে আহামরি কোনো পারফরম্যান্স দেখিয়েছেন?স্কোরকার্ডে চোখ বুলালে দেখা যাবে আহামরি তো নয়ই, বরং

গত দুই ম্যাচে যাচ্ছেতাই বোলিং করেছেন নরকিয়া। প্রথম ম্যাচে ৪ ওভারে ৩৫ রান দিয়ে পান মাত্র একটি উইকেট।দ্বিতীয় ম্যাচে ৩ উইকেট পেলেও চার ওভারে খরচ করেন ৪২ রান। অর্থাৎ দুই

ম্যাচে ৮ ওভারে ৭৭ রান দিয়েছেন নরকিয়া। যা বেশ ব্যয়বহুলই। বলা বাহুল্য, চোট নিয়ে মাঝে একটি ম্যাচ খেলেছিলেন প্রোটিয়া পেসার। সেই ম্যাচেও ২.২ ওভার বল করে দেন ৩৫ রান। অন্যদিকে

মোস্তাফিজ নিজের সর্বশেষ ম্যাচে ৪ ওভারে ৩৭ দিলেও তার ঠিক আগের ম্যাচেই কলকাতা নাইট রাইডার্সের বিপক্ষে দিল্লির জয়ের অন্যতম কুশীলব ছিলেন। ৪ ওভারে মাত্র ১৮ রান দিয়ে কাটার

মাস্টার নিয়েছিলেন ৩ উইকেট। এবারের আইপিএলে ৮ ম্যাচ খেলে ৫টিতেই নিজের ৪ ওভারের কোটায় ত্রিশের নিচে রান দিয়েছেন মোস্তাফিজ। তার চেয়ে বড় কথা, ডেথ ওভারে দলকে গুরুত্বপূর্ণ

ব্রেক থ্রু এনে দেওয়া কিংবা রান আটকে রাখার কাজটি ভালোভাবেই করতে পেরেছেন বাঁহাতি পেসার।তারপরও মোস্তাফিজ নয়, চোট কাটিয়ে আসা নরকিয়ার ওপর ভরসা রেখেছে দিল্লি টিম

ম্যানেজম্যান্ট। শুধু কি গায়ের ওপর ‘প্রোটিয়া’ ট্যাগ আছে বলেই?

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

বিগ ব্যাশে প্রথমবার মুস্তাফিজ

নিজস্ব প্রতিবেদক: অস্ট্রেলিয়ার জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি ক্রিকেট টুর্নামেন্ট বিগ ব্যাশ লিগে (বিবিএল) প্রথমবারের মতো খেলতে যাচ্ছেন ...

ফুটবল

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

বাংলাদেশ বনাম শ্রীলঙ্কা: মুখোমুখি লড়াইয়ের পরিসংখ্যানে কার আধিপত্য বেশি

স্পোর্টস ডেস্ক: সাফ চ্যাম্পিয়নশিপে মাঠে নামার আগে ফুটবলপ্রেমীদের মাঝে তুমুল উত্তেজনা বিরাজ করছে বাংলাদেশ ও ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...