| ঢাকা, মঙ্গলবার, ৬ অক্টোবর ২০২৬, ২০ আশ্বিন ১৪৩৩

কোহলি বাজে ফর্ম নিয়ে মুখ খুললেন পাক ব্যাটিং রিজওয়ান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ২২:৫৯:৫০
কোহলি বাজে ফর্ম নিয়ে মুখ খুললেন পাক ব্যাটিং রিজওয়ান

এবার ভারত জাতীয় দলের সাবেক অধিনায়ক ফর্ম হারানো সুপারস্টার বিরাট কোহলির জন্য প্রার্থনায় মগ্ন পাকিস্তানের তারকা ক্রিকেটার মোহাম্মদ রিজওয়ান। কোহলি যাতে ফর্ম ফিরে পান, এজন্য দোয়া করছেন রিজওয়ান।

ইন্ডিয়ান প্রিমিয়ার লিগের এবারের আসরটা ব্যক্তিগতভাবে ভালো যাচ্ছে না কোহলির। ১২ ম্যাচে করেছেন ২১৬ রান, গড় মাত্র ১৯.৬৪। তিনবার হয়েছেন গোল্ডেন ডাকের শিকার। শতক দূরে থাক, অর্ধশতক হাঁকিয়েছেন মাত্র একটি। সেই ইনিংস খেলতে গিয়ে আবার দেখা গেছে কচ্ছপ গতির ব্যাটিং।

কোহলির এমন ফর্মে চিন্তিত গোটা ক্রিকেট দুনিয়া। রিজওয়ান অবশ্য চিন্তিত নন। কারণ তার বিশ্বাস, শীঘ্রই পুরনো ছন্দে, নিজের মত করে ফিরবেন কোহলি। আর এজন্য চিরপ্রতিদ্বন্দ্বী দেশের ক্রিকেটারের জন্য প্রার্থনাও করছেন রিজওয়ান।

তিনি বলেন, ‘কোহলি চ্যাম্পিয়ন খেলোয়াড়। এই মুহূর্তে আমরা ওর জন্য প্রার্থনা করছি। কারণ ও অত্যন্ত পরিশ্রমী ক্রিকেটার। কঠিন সময় আসে এবং সহজও হয়ে যায়। প্রত্যেক ক্রিকেটার সেঞ্চুরি করে এবং আউটও হয়ে যায়। আমি ওর জন্য শুধু প্রার্থনা করতে পারি। আমি আশাবাদী ও কঠিন পরিশ্রম করেই সব নিয়ন্ত্রণে নিয়ে আসবে।’

কোহলি আর রিজওয়ানকে সর্বশেষ এক মাঠে দেখা গেছে গত টি-টোয়েন্টি বিশ্বকাপে। সেখানে ভারতকে হারিয়ে ইতিহাস রচনা করেছিল পাকিস্তান। সেই ম্যাচ শেষে কোহলিকে জড়িয়ে ধরে কথা বলতে দেখা গিয়েছিল রিজওয়ানকে। কী কথা হয়েছে, তা অবশ্য খোলাসা করতে চাননি পাকিস্তানি তারকা।

রিজওয়ানের ভাষায়, ‘তার সঙ্গে কথোপকথনটি সম্পূর্ণ ব্যক্তিগত ছিল। তার সঙ্গে কী কথা হয়েছিল তা আমার ভাইও জানেন না।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোকে আক্ষরিক অর্থেই উড়িয়ে দিচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। দ্বিতীয় আর্ধে ...

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

শুরু হল আর্জেন্টিনা বনাম বুরকিনা ফাসো ম্যাচ; লাইভ দেখুন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মুখোমুখি হয়েছে বর্তমান বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা ও আফ্রিকার শক্তিশালী দল ...