| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

মেসি-নাইমারকে টপকে নিজেকে নিয়ে অদ্ভুত দাবি করে বস্লেন সালাহ

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১২ ১০:৪৭:৩৭
মেসি-নাইমারকে টপকে নিজেকে নিয়ে অদ্ভুত দাবি করে বস্লেন সালাহ

যে বিষয়ে কিছু একটা না বললেই নয়, সেসব বিষয়ে সামাজিক যোগাযোগ মাধ্যমে একটা আনুষ্ঠানিক গোছের বিবৃতি দিয়ে কেটে পড়তেন। তবে সম্প্রতি নিজের সেই স্বভাবকে বিদায় বলেছেন তিনি। চ্যাম্পিয়ন্স লিগ ফাইনালে রিয়াল মাদ্রিদের সঙ্গে পুরানো হিসাব-নিকাশ চুকাবার কথা বলে এরই মধ্যে আলোচনার জন্ম দিয়েছেন, এবার তো সরাসরি নিজেকে বিশ্বসেরা দাবি করে বসলেন!

কাতারভিত্তিক ক্রীড়া সম্প্রচারমাধ্যম বিইন স্পোর্টসের সঙ্গে আলাপচারিতায় সালাহ যে পজেশনে খেলেন তথা রাইট উইঙ্গার, সে পজেশনে বর্তমান সময়ের অন্য সব খেলোয়াড়দের চেয়ে নিজেকে এগিয়ে রাখেন তিনি, ‘আপনি যদি আমার পজেশনে খেলা অন্য খেলোয়াড়দের সঙ্গে আমার তুলনা করেন, তাহলে আপনি দেখবেন যে শুধু আমার দলেই নয়, পুরো বিশ্বেই আমি এখন সেরা।’

‘আমি সবসময় আমার কাজে মনযোগী এবং সেরাটা দেওয়ার চেষ্টা করি। আমার (গোল এবং অ্যাসিস্টের) সংখ্যাগুলোই তার প্রমাণ। আমার নিজের জন্য নতুন চ্যালেঞ্জ তৈরি করতে ভালো লাগে। খেলায় অবদান রাখতে একটু ভিন্নভাবে কাজ করার চেষ্টা করি। এটাই আমার দায়িত্ব।’

সংখ্যাতত্ত্ব অবশ্য সালাহকে আপাতত সমর্থনই করছে। প্রিমিয়ার লিগে চলতি মৌসুমে সর্বোচ্চ গোল (২২) করার সঙ্গে গোল বানিয়ে দেওয়ার (১৩) দিক দিয়েও তার সমকক্ষ কেউ নেই।

চলতি মৌসুমে তার অসাধারণ পারফরম্যান্সের জন্য সম্প্রতি ইংল্যান্ডের ক্রীড়ালেখক পুরস্কারে (ফুটবল রাইটার্স অ্যাওয়ার্ডস) ২০২২ সালের সেরা ফুটবলার হয়েছেন মোহামেদ সালাহ।

আপনার জন্য নির্বাচিত নিউজ

এ বিভাগের অন্যান্য সংবাদ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

সন্ধ্যা ৬:৩০টায় বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়ার ম্যাচ, যেভাবে দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচে আজ বৃহস্পতিবার (১ অক্টোবর) ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...