| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১১ ২২:২৪:২২
ব্রাজিল-আর্জেন্টিনা ম্যাচ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত ঘোষণা

আজ ১১ মে বুধবার ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশনের ক্রীড়া সমন্বয়ক জুনিনহো পালিস্তা নিশ্চিত করেছেন, মেলবোর্নের প্রীতি ম্যাচটি আর হচ্ছে না। আগামীতে হবে কিনা, সেই নিশ্চয়তাও তিনি দিতে পারেননি।

এর আগে ব্রাজিলিয়ান ফুটবল অ্যাসোসিয়েশন ম্যাচটি খেলার ব্যাপারে নিশ্চয়তা দিয়েছিল, কিন্তু অস্বস্তি ছিল আর্জেন্টিনা শিবিরে।

কেননা আগামী ১ জুন ইংল্যান্ডের ওয়েম্বলি স্টেডিয়ামে কোপা আমেরিকা জয়ী আর্জেন্টিনার মুখোমুখি হওয়ার কথা ইউরো জয়ী ইতালির বিপক্ষে। সেই ম্যাচ খেলে আগামী ৬ জুন ইসরায়েলের বিপক্ষে প্রীতি ম্যাচ খেলার কথা আছে মেসিদের।

এরপর ব্রাজিলের ম্যাচটি খেলতে হলে মাত্র চারদিন বিরতি পেতো আর্জেন্টিনা। যেহেতু প্রীতি ম্যাচ, তাই আর্জেন্টিনা ফুটবল অ্যাসোসিয়েশন নিশ্চিত করে জানায়নি তারা ম্যাচটি খেলবে কিনা।

অবশেষে ব্রাজিলের পক্ষ থেকেই এলো ম্যাচ বাতিলের ঘোষণা। ব্রাজিলও আগামী মাসে খেলবে দক্ষিণ কোরিয়া ও জাপানের বিপক্ষে। ফলে তাদের খেলোয়াড়দেরও বিশ্রামের বিষয়টি ভাবতে হচ্ছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...