| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

প্রথম দিনে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিং কৃতি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ১০ ১৬:২১:০৪
প্রথম দিনে টাইগার বোলারদের দুর্দান্ত বোলিং কৃতি

কিন্তু শুরুতেই বেরশিক বৃষ্টির কারণে দিনে মাত্র ৮.৩ ওভার খেলা হয়েছে। ১ উইকেটে ১৪ রান নিয়ে দিন শেষ করেছে শ্রীলঙ্কা। আসিথা ফার্নান্ডো ৭ আর কুশল মেন্ডিস ৫ রানে অপরাজিত আছেন।

টস জিতে ব্যাট করতে নেমে ষষ্ঠ ওভারে প্রথম উইকেট হারায় শ্রীলঙ্কা। পেসার মুকিদুল ইসলাম মুগ্ধর বলে উইকেটরক্ষক এনামুল হক বিজয়কে ক্যাচ দেন লঙ্কান অধিনায়ক দিমুথ করুনারত্নে (২)। শ্রীলঙ্কার বোর্ডে তখন মাত্র ৬ রান।

এরপর দিনের খেলা বেশিদূর এগোতে পারেনি। ৮.৩ ওভার মাঠে গড়াতেই বৃষ্টি হানা দেয়। সেই যে ম্যাচ বন্ধ হয়, এরপর আর শুরু করা যায়নি। স্থানীয় সময় দুপুর আড়াইটায় দিনের খেলা পরিত্যক্ত ঘোষণা করেন আম্পায়াররা।

মুকিদুল ৪ ওভারে এক মেইডেনসহ ৬ রান দিয়ে নেন একটি উইকেট। সমান ওভারে ১টি মেইডেনসহ ৮ রান দিয়ে উইকেটশূন্য ছিলেন আবু জায়েদ রাহি।

শ্রীলঙ্কা একাদশ

আশিথা ফার্নান্দো, দিমুথ করুনারত্নে (অধিনায়ক), কুশল মেন্ডিস, নিরোশান ডিকভেলা (উইকেটরক্ষক), চামিকা করুনারত্নে, দিনেশ চান্ডিমাল, ধনঞ্জয়া ডি সিলভা, রমেশ মেন্ডিস, প্রাভিন জয়াবিক্রমা, কামিল মিশ্র, অ্যাঞ্জেলো ম্যাথিউজ, লাসিথ এম্বুলদেনিয়া, বিশ্ব ফার্নান্দো, কাসুন রাজিথা।

বিসিবি একাদশ

মোহাম্মদ মিঠুন (অধিনায়ক), সাদমান ইসলাম, এনামুল হক বিজয়, শাহাদাত হোসেন দিপু, জাকির হাসান, সাইফ হাসান, মোসাদ্দেক হোসেন সৈকত, রিশাদ হোসেন, এনামুল হক বিজয় (উইকেটরক্ষক), মুশফিক হাসান, রিপন মণ্ডল, মুকিদুল ইসলাম মুগ্ধ, অমিত হাসান ও আবু জায়েদ চৌধুরী রাহী।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...