| ঢাকা, বুধবার, ১৪ অক্টোবর ২০২৬, ২৯ আশ্বিন ১৪৩৩

ভারত থেকে এগিয়ে পাকিস্তান

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৮ ১৩:৩৭:০৩
ভারত থেকে এগিয়ে পাকিস্তান

তবে পাকিস্তানের সাবেক পেসার ও লাহোর কালান্দার্সের হেড কোচ আকিব জাভেদ এ বিষয়ে বিভিন্ন মাধ্যমে নিজের মূল্যায়ন জানিয়েছেন। তার মতে, বর্তমানে বাবরই এগিয়ে। কারণ সেরা সময় ফেলে এসেছেন কোহলি। অন্যদিকে সেরা সময়েরর কাছাকাছি যাচ্ছেন পাকিস্তান অধিনায়ক বাবর।

স্থানীয় সংবাদমাধ্যমে আকিব বলেছেন, ‘এখন আমার মতে, বাবর এগিয়ে। কোহলি একটা সময় নিজের ফর্মের চূড়ায় ছিল। যা এখন পড়তির দিকে। কিন্তু অন্যদিকে বাবর এখন ওপরের দিকে উঠছে।’

বাবর-কোহলির পাশাপাশি আরও দুইটি তুলনা নিয়ে নিজের মতামত জানিয়েছেন আকিব। প্রথমটি দুই পেসার ভারতের জাসপ্রিত বুমরাহ ও পাকিস্তানের শাহিন শাহ আফ্রিদি। অন্যটি দুই উইকেটরক্ষক ব্যাটার রিশাভ প্যান্ট ও মোহাম্মদ রিজওয়ানের মধ্যে।

আকিবের ভাষ্য, ‘আমার মতে বুমরাহর চেয়ে শাহিন ভালো। শাহিন যখন এলো ততদিনে বুমরাহ আন্তর্জাতিক ক্রিকেটে নাম করে ফেলেছে। সমালোচকরা বলতেন, বুমরাহ টেস্ট এবং টি-টোয়েন্টিতেও ভালো করছে। কিন্তু এখন শাহিন প্রমাণ করেছে সে আরও ভালো এবং তার সামর্থ্য বুমরাহর চেয়ে বেশি।’

তিনি আরও বলেন, ‘এখনের দিনে প্যান্টের চেয়ে রিজওয়ান ভালো। কোনো সন্দেহ নেই যে প্যান্ট অনেক স্কিলফুল প্লেয়ার। কিন্তু রিজওয়ান যেভাবে দায়িত্ব সামলায়, প্যান্ট সেদিক থেকে অনেক পিছিয়ে। প্রায়ই বলা হয় প্যান্ট আক্রমণাত্মক ব্যাটার। তার মানে এই না যে দুই-চারটি শট খেলে আউট হয়ে যাবো।’

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

আর্জেন্টিনা বনাম ব্রাজিল সুপার ক্লাসিকো:জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ফুটবল বিশ্বের সবচেয়ে বড় দ্বৈরথ ব্রাজিল বনাম আর্জেন্টিনার ম্যাচ মানেই টানটান উত্তেজনা। তবে ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...