| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

দল থেকে বাদ পড়লেন মোস্তাফিজ,দিল্লি একাদশে পরিবর্তনের ছড়াছড়ি

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৫ ১৯:৫৪:২২
দল থেকে বাদ পড়লেন মোস্তাফিজ,দিল্লি একাদশে পরিবর্তনের ছড়াছড়ি

মুম্বাইয়ের ব্রাবোর্ন স্টেডিয়ামে টস হেরেছেন দিল্লি অধিনায়ক রিশাভ পান্ত। টস জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নিয়েছেন হায়দরাবাদ অধিনায়ক কেইন উইলিয়ামসন। দুই দলের একাদশেই দেখা যাচ্ছে পরিবর্তনের ছড়াছড়ি। দুই দল মিলে পরিবর্তন ঘটেছে ৭ খেলোয়াড়ের।

দিল্লির একাদশ থেকে বাদ পড়েছেন পৃথ্বি শ, অক্ষর প্যাটেল, মোস্তাফিজুর রহমান ও চেতান সাকারিয়া। তাদের জায়গায় এসেছেন মানদিপ সিং, রিপাল প্যাটেল, খলিল আহমেদ ও এনরিচ নর্টজে। অন্যদিকে শন অ্যাবট, শ্রেয়াস গোপাল ও কার্তিক ত্যাগির অভিষেক করিয়েছে হায়দরাবাদ।

এখন পর্যন্ত নয় ম্যাচে পাঁচ জয়ে ১০ পয়েন্ট নিয়ে টেবিলের পাঁচ নম্বরে রয়েছে হায়দরাবাদ। সমান ম্যাচে চার জয়ে ৮ পয়েন্ট নিয়ে দিল্লির অবস্থান সপ্তম। আজকের ম্যাচে হায়দরাবাদকে হারাতে পারলে সমান ১০ পয়েন্ট নিয়ে ভালো নেট রানরেটের সুবাদে পাঁচে উঠে যাবে মোস্তাফিজের দল।

দিল্লি ক্যাপিট্যালস একাদশ: মানদিপ সিং, ডেভিড ওয়ার্নার, মিচেল মার্শ, রিশাভ পান্ত (অধিনায়ক ও উইকেটরক্ষক), ললিত যাদব, রভম্যান পাওয়েল, রিপাল প্যাটেল, শার্দুল ঠাকুর, কুলদ্বীপ যাদব, খলিল আহমেদ ও এনরিচ নর্টজে।

সানরাইজার্স হায়দরাবাদ একাদশ: কেন উইলিয়ামসন (অধিনায়ক), অভিষেক শর্মা, রাহুল ত্রিপাথি, এইডেন মার্করাম, নিকোলাস পুরান (উইকটরক্ষক), শশাঙ্ক সিং, শ্রেয়াস গোপাল, ভুবনেশ্বর কুমার, শন অ্যাবট, উমরান মালিক ও কার্তিক ত্যাগি।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...