| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

জয় দিয়ে জাহানারাদের শুভ সুচনা

ক্রিকেট ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ মে ০৫ ১০:২৩:২৩
জয় দিয়ে জাহানারাদের শুভ সুচনা

গতকাল সন্ধ্যায় টস জিতে ওয়ারিয়র্স উইমেনকে ব্যাটিংয়ের আমন্ত্রণ জানায় ফ্যালকন। ব্যাট করতে নেমে দুই ওপেনারের জোড়া অর্ধশতকে বড় দারুণ শুরু পায় ওয়ারিয়র্স। ওপেনার হেলে ম্যাথুস ৩৫ বলে ৭টি চার ও ২টি ছয়ে ৫৮ রান করে ফেরেন সাজঘরে।

তিন নম্বরে ব্যাট করতে নেমে সিন্ধু শ্রীহার্শা ১৬ রান করে ফেরার পর আর উইকেট হারায়নি ওয়ারিয়র্স। আরেক ওপেনার জর্জিয়া রেডমাইনের ৬১ বলে ১১টি চারে করা ৮০ রানের অপরাজিত ইনিংসের মিগন ডু প্রেজের ১২ রানে ভর করে ২ উইকেটে ১৭৭ রান তোলে।

ফ্যালকনের হয়ে খেলা বাংলাদেশ পেসার জাহানারা আলম ছিলেন বেশ খরুচে। ৪ ওভারে ৮.৭৫ গড়ে দেন ৩৫ রান। ১টি করে উইকেট নেন সরনারিন টিপচ ও ম্যারিকো হিল।

বড় লক্ষ্যে ব্যাট করতে নেমে ফ্যালকনের ওপেনিং জুটি থেকেই আসে ১৩৩ রান। সুজি বাতেশ ৪৩ বলে ৮টি চার ও ১টি ছয়ে খেলেন ৬০ রানের ইনিংস। তিন নম্বরে ব্যাট করতে নেমে তীর্থ সাতিশ ৯ রানে ফেরেন সাজঘরে। তবে ওপেনার চামারি আতাপাত্তুর ৫৫ বলে ১৩টি চার ও ৫টি ছয়ে অপরাজিত ১০৭ রানের ইনিংসে ভর করে ১ ওভার ২ বল আগেই ৮ উইকেটের জয় নিশ্চিত করে ফ্যালকন ওয়ারিয়র্স।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...