দেশে ফিরতে চাওয়া প্রবাসীদের জন্য বিশাল সুখবর
চলতি মাসের ২০ তারিখে এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয় যে," ২৫ এপ্রিল ২০২২ থেকে দেশে আসার আগের ৩ দিনের মধ্যে অনলাইনে হেলথ ডিক্লারেশন বা স্বাস্থ্য সংক্রান্ত ঘোষণার ফরম পূরণ করতে হবে যাত্রীদের। ২০ এপ্রিল এক বিজ্ঞপ্তিতে এই তথ্য জানানো হয়।"
হেলথ ডিক্লারেশন ফর্ম পূরণ করার জন্য প্রথমে www.healthdeclaration.dghs.gov.bd এই ওয়েবসাইটের লিংকে গিয়ে যাত্রীর যাবতীয় তথ্য পূরণ করতে হবে। ফর্ম পূরণ সফল হলে কিউআর কোড যুক্ত একটি হেলথ কার্ড আসবে যা প্রিন্ট করে অথবা মোবাইলে সফট কপি ডাউনলোড করে রাখতে হবে।
এছাড়া যদি কোন যাত্রী দেশে আসার সময় অন্য কোনো দেশে ট্রানজিট করেন এবং সেদেশে প্রবেশ করে থাকেন, তাঁকে আবারো একই পদ্ধতিতে ফর্ম পূরণ করতে হবে। তবে শুধুমাত্র বিমানবন্দরে ট্রানজিট হয়ে আসলে তা করতে হবে না। এয়ারলাইন্সের বোডিং এর সময় যাত্রীদের এই হেলথ কার্ড দেখাতে হবে এবং বাংলাদেশে পৌঁছানোর পরও কার্ড দেখাতে হবে। যে সকল যাত্রী বিশ্ব স্বাস্থ্য সংস্থা অনুমোদিত যে কোন টিকার র্পূণ ডোজ নিয়েছেন, তাদের দেশে প্রবেশ করতে করোনা পরীক্ষা লাগবে না। তবে টিকা সার্টিফিকেট সাথে রাখতে হবে।
আর যারা এক ডোজ অথবা কোন টিকা নেননি, তাদের ফ্লাইটের আগের ৭২ ঘন্টার মধ্যে করোনা পরীক্ষা করে নেগেটিভ রিপোর্ট সাথে রাখতে হবে। ১২ বছরের নিচে যাত্রীদের করোনা পরীক্ষা লাগবে না কিন্তু স্বাস্থ্য সংক্রান্ত অন্যান্য নির্দেশনা মানতে হবে। অন্যদিকে বাংলাদেশ থেকে বিদেশে যেতে যাত্রীদের সংশ্লিষ্ট দেশের করোনা বা স্বাস্থ্য সংক্রান্ত নির্দেশনা মেনে চলতে হবে।
এর আগে দেশে প্রবেশের ক্ষেত্রে যাত্রীদের স্বাস্থ্য অধিদপ্তরের হেলথ ডিক্লারেশন ফর্ম হাতে লিখে পূরণ করতে হতো। ফলে বিমানবন্দরের কাউন্টারে দীর্ঘ লাইনে দাঁড়াতে হতো যাত্রীদের। এই ভোগান্তি কোমাতেই অনলাইন পদ্ধতি চালুর কথা জানিয়েছে বাংলাদেশ বেসামরিক বিমান চলাচল কতৃপক্ষ (বেবিচক)।
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ভেটিংয়ে নবম পে-স্কেলের প্রজ্ঞাপন, আজই গেজেট
- ব্যাচেলর পয়েন্টের পাভেনের আপত্তিকর ভিডিও ভাইরাল
- ৯ম পে স্কেলের গেজেট কবে? ১৭, ২১ নাকি ২২ সেপ্টেম্বর—সর্বশেষ তথ্য
- দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ১৬ দিনের ছুটি!
- আজকের স্বর্ণের বাজারদর: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- নবম পে-স্কেলের গেজেট আজই? সন্ধ্যার পর আসতে পারে প্রজ্ঞাপন
- নতুন পে-স্কেলে বাতিল হচ্ছে যে বিশেষ সুবিধা
- নবম পে স্কেলের গেজেট নিয়ে বড় অগ্রগতি
- আজকের সকল দেশের টাকার রেট: ১৭ সেপ্টেম্বর ২০২৬
- একাদশে ভর্তির জন্য আবেদন শূন্য যে ১১ কলেজে
- অক্টোবরে স্কুল-কলেজ-মাদ্রাসায় টানা ছুটি
- সিগারেটের দাম বাড়ল
- নতুন Bajaj Pulsar 125: দাম, ফিচার ও পারফরম্যান্স
- পে স্কেলে যেসব ভাতা বাড়ছে, কার্যকর ২০২৮ সালে
- ৫ বিভাগে ভারী বৃষ্টি, ২৫ জেলায় তাপপ্রবাহ
