| ঢাকা, সোমবার, ১৪ সেপ্টেম্বর ২০২৬, ৩০ ভাদ্র ১৪৩৩

ভক্তদের চরম দুঃসংবাদ দিল রোনালদো

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৯ ১০:৪৯:৫৬
ভক্তদের চরম দুঃসংবাদ দিল রোনালদো

এই তারকার বর্তমান প্রেমিকা জর্জিনা রদ্রিগেজ যমজ বাচ্চার মা হতে যাচ্ছিলেন। তার এই যমজ বাচ্চার ভেতর একটি ছেলে সন্তান এবং একটি মেয়ে সন্তান ছিল। তবে বাচ্চা প্রসবের সময় ছেলে সন্তানটি মারা যায় আর মেয়ে সন্তানটি সুস্থ অবস্থায় জন্মগ্রহণ করে।

রোনালদো নিজেই গতকাল ১৮ এপ্রিল সোমবার সামাজিক যোগাযোগ মাধ্যমে নিজের ব্যক্তিগত অ্যাকাউন্ট থেকে এ ব্যাপারটি নিশ্চিত করেন।

রোনালদো বলেন, 'আমরা অনেক দুঃখের সঙ্গে জানাচ্ছি যে আমাদের (রোনালদো এবং জর্জিনা) যমজ সন্তানের মধ্যে ছেলে সন্তান মারা গেছে। বাবা-মা হিসেবে এটা আমাদের জন্য খুবই কষ্টকর একটি সময়। আমাদের মেয়ে সন্তান সুস্থ আছে এটাই আমাদের আনন্দের ব্যাপার। আমরা সকল চিকিৎসক এবং সেবিকাদের সমর্থনের জন্য ধন্যবাদ জানাই। আমরা এই ঘটনায় খুবই শোকাহত। তাই আমরা নিজেদের ব্যক্তিগত তথ্য গোপন রাখার জন্য সকলকে অনুরোধ জানাচ্ছি।'

মৃত ছেলেকে উদ্দেশ্যে করে রোনালদো লেখেন, 'বেবি তুমি আমাদের অমূল্যরত্ন। আমরা তোমাকে সবসময় ভালোবাসবো।' বিজ্ঞাপন

গেল অক্টোবরে রোনালদো এবং জর্জিনা ঘোষণা দিয়েছিল তাদের সন্তানের ব্যাপারে। তারা দুইজন যমজ সন্তানের আশা করছিলেন। যার ভেতর একটি ছেলে এবং একটি মেয়ে। তবে সন্তান প্রসবের সময় ডাক্তাররা কেবল মেয়ে সন্তানটিকেই বাঁচাতে পারে।

রোনালদোর এমন দুঃসময়ে সতীর্থ থেকে শুরু করে বর্তমান এবং সাবেক ক্লাবও সমর্থন যুগিয়ে চলেছে।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

বাংলাদেশের ম্যাচ কবে; ত্রিদেশীয় সিরিজের পূর্ণ সূচি

নিজস্ব প্রতিবেদক: সংযুক্ত আরব আমিরাতে আগামী ১৭ অক্টোবর শুরু হচ্ছে বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নতুন অধ্যায়ে আর্জেন্টিনা, স্কালোনির দলে বড় চমক

নিজস্ব প্রতিবেদক: ২০২৬ ফিফা বিশ্বকাপের ফাইনালে হারের পর নতুন অধ্যায়ের পথে হাঁটছে আর্জেন্টিনা। সেপ্টেম্বরের শেষ ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...