| ঢাকা, শুক্রবার, ২০ নভেম্বর ২০২৬, ৬ অগ্রহায়ণ ১৪৩৩

রণবীরের বিয়েতে এবার খেপলেন চিত্ত্র নায়িকা দীঘি

বিনোদন ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২২ এপ্রিল ১৫ ১৬:১০:৫৩
রণবীরের বিয়েতে এবার খেপলেন চিত্ত্র নায়িকা দীঘি

এমন খবরের মাঝে বৈশাখের প্রথম সন্ধ্যায় ঢাকায় হালকা ঝড়-বৃষ্টি বয়েছে। তবে তার চেয়ে বেশি বেগে ঝড় বইছে চিত্রনায়িকা প্রার্থনা ফারদিন দীঘির মনে। কারণ রণবীর আলিয়ার হয়েছে।

রণবীর কাপুর দীঘির স্বপ্নের নায়ক। বলিউড তারকার কেমন ভক্ত দীঘি সেই তথ্য জানালেন দুটি তথ্যে, এখনও আমার ফোনের ওয়ালপেপারে রণবীরের ছবি দেওয়া। আর তাঁর জন্য আমার ফোনে আলাদা একটা ফোল্ডার আছে; সেখানে সব রণবীরের ছবি।

স্বপ্নের নায়কের বিয়ে মেনেই নিতে পারছেন না দীঘি। এনটিভি অনলাইনের সঙ্গে এক আলাপে জানালেন, ‘আলিয়ার সঙ্গে বিয়ের ছবি একদমই নিতে পারছি না। ওর (রণবীরে) অন্য কোন এক্সের সঙ্গে ক্যাটরিনা কিংবা দিপিকার সঙ্গে বিয়ে হলে সেটা মেনে নিতাম; কিন্তু আলিয়াকে জাস্ট আমি আগে থেকেই নিতে পারি না।’

দীঘির এমন আবেগী আলাপের মাঝে জানতে চাওয়া রণবীরের বিয়ের রাতে কী করলেন, ‘কষ্টে সারারাত পেস্ট্রি খেয়েছি। আগেই কিনে নিয়ে এসেছিলাম; এই কষ্টে কোনো ডায়েট নেই।’

রণবীরের বাসভবন বাস্তু ভবনের গতকাল ভারতীয় সময় তিনটার দিকে সাতপাকে বাঁধা পড়েন রণবীর ও আলিয়া।

বিভিন্ন সংবাদমাধ্যমে তাঁদের মধুচন্দ্রিমা পরিকল্পনার বিভিন্ন খবর প্রকাশ পাচ্ছে। কেউ বলছে বিয়ের পর সুইজারল্যান্ডের তুষারাবৃত আল্পস পর্বত এলাকায় মধুচন্দ্রিমা সারবেন রণবীর-আলিয়া। অপর প্রতিবেদন বলছে, এ যুগল তাঁদের প্রিয় স্থান আফ্রিকায় মধুচন্দ্রিমা উদযাপন করবেন। রণবীর-আলিয়ার মধুচন্দ্রিমা দীর্ঘ হবে না। কারণ, বেশ কয়েকটি সিনেমার শুটের শিডিউল দেওয়া আছে দুজনেরই।

রণবীর-আলিয়ার বিবাহোৎসব ১৩ এপ্রিল শুরু হয়, চলবে ১৭ এপ্রিল পর্যন্ত। আগামীতে এ যুগলকে অয়ন মুখার্জির ‘ব্রহ্মাস্ত্র’ সিনেমায় দেখা যাবে, যেটি মুক্তি পাবে ৯ সেপ্টেম্বর, ২০২২।

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

বিক্রি হচ্ছে কলকাতা নাইট রাইডার্স!

নিজস্ব প্রতিবেদক: আইপিএলের জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি কলকাতা নাইট রাইডার্সে (কেকেআর) আসছে নতুন বিনিয়োগকারী। দলটির অন্যতম মালিক ...

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

আইপিএল ২০২৭: ১০ দলের ধরে রাখা ও ছেড়ে দেওয়া ক্রিকেটারদের পূর্ণাঙ্গ তালিকা

নিজস্ব প্রতিবেদক: আইপিএল ২০২৭ মৌসুমের মিনি নিলামের আগে দল গোছানোর কাজ শুরু করেছে ১০টি ফ্র্যাঞ্চাইজি। ...

ফুটবল

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

অনূর্ধ্ব-১৭ বিশ্বকাপ

ব্রাজিল-আর্জেন্টিনার পরবর্তী ম্যাচ কবে, কখন

নিজস্ব প্রতিবেদক: কাতারে চলমান ফিফা অনূর্ধ্ব-১৭ ফুটবল বিশ্বকাপের গ্রুপ পর্বের লড়াই ঘিরে বাড়ছে উত্তেজনা। টুর্নামেন্টে ...

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা-অস্ট্রেলিয়া ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: অনূর্ধ্ব-১৭ ফুটবলে আর্জেন্টিনার বিপক্ষে ২-০ গোলের জয় পেয়েছে অস্ট্রেলিয়া। ম্যাচের চূড়ান্ত বাঁশি বাজার ...