| ঢাকা, রবিবার, ১৮ অক্টোবর ২০২৬, ৩ কার্তিক ১৪৩৩

হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে এমপি খোকন, নিজ হাতে পরিষ্কার করলেন টয়লেট

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৮ ১৮:১১:২১
হাসপাতালে পরিচ্ছন্নতা অভিযানে এমপি খোকন, নিজ হাতে পরিষ্কার করলেন টয়লেট

নিজস্ব প্রতিবেদক: মাদারীপুরের কালকিনি উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান চালিয়েছেন মাদারীপুর-৩ আসনের সংসদ সদস্য আনিছুর রহমান তালুকদার খোকন। এ সময় হাসপাতালের অপরিচ্ছন্ন টয়লেট ও বিভিন্ন স্থানে জমে থাকা আবর্জনা নিজ হাতে পরিষ্কার করেন তিনি।

শনিবার (১৭ অক্টোবর) দুপুরে স্বাস্থ্য কমপ্লেক্সে পরিচ্ছন্নতা অভিযান ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক কর্মসূচিতে অংশ নিয়ে এ কার্যক্রম পরিচালনা করেন সংসদ সদস্য খোকন। তিনি কেন্দ্রীয় বিএনপির কার্যনির্বাহী কমিটির সহ-শিক্ষাবিষয়ক সম্পাদক।

কর্মসূচির অংশ হিসেবে হাসপাতালের বিভিন্ন ওয়ার্ড ঘুরে আবর্জনা পরিষ্কার করেন তিনি। একই সঙ্গে সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠানগুলোকে নিজেদের প্রতিষ্ঠান মনে করে পরিচ্ছন্ন রাখার জন্য সবার প্রতি আহ্বান জানান।

আনিছুর রহমান তালুকদার খোকন বলেন, নিজের ঘর পরিষ্কার রাখার পাশাপাশি সমাজ ও রাষ্ট্রীয় প্রতিষ্ঠান পরিচ্ছন্ন রাখাও সবার দায়িত্ব। এসব প্রতিষ্ঠানকে পরিষ্কার, বাসযোগ্য ও ব্যবহারোপযোগী রাখতে সবাইকে সচেতন হতে হবে।

তিনি আরও বলেন, সেবা নিতে গিয়ে সংশ্লিষ্ট প্রতিষ্ঠানকে নিজের বাড়ির মতো মনে করতে হবে। প্রধানমন্ত্রী তারেক রহমান দেশের মানুষের দোরগোড়ায় সেবা পৌঁছে দিতে এবং তাদের পাশে থাকতে চান। তাঁর কর্মী হিসেবে তাঁরাও মানুষের পাশে থাকতে বদ্ধপরিকর। এ লক্ষ্য বাস্তবায়নে জনগণের সচেতনতার পাশাপাশি সবার সহযোগিতা প্রয়োজন।

পরিচ্ছন্নতা ও ডেঙ্গু প্রতিরোধে সচেতনতামূলক এ কর্মসূচিতে কালকিনি উপজেলা বিএনপির সভাপতি বীর মুক্তিযোদ্ধা ফজলুল হক বেপারী, সাধারণ সম্পাদক মাহবুব হোসেন মুন্সি, সাবেক সাংগঠনিক সম্পাদক মোশারফ হোসেন সরদারসহ বিএনপি ও এর অঙ্গ-সহযোগী সংগঠনের স্থানীয় নেতারা উপস্থিত ছিলেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

ব্রাজিল দলে আসছে নতুন মুখ? স্কোয়াড নিয়ে বড় ইঙ্গিত আনচেলত্তির

নিজস্ব প্রতিবেদক: ব্রাজিলের জাতীয় ফুটবল দলে আবারও দেখা যেতে পারে নতুন মুখ। আগামী বিশ্বকাপকে সামনে ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...