| ঢাকা, শনিবার, ১৭ অক্টোবর ২০২৬, ২ কার্তিক ১৪৩৩

বাংলাদেশীদের হতাশ করলো কাঞ্চনজঙ্ঘা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৭ ২১:২৫:৫৮
বাংলাদেশীদের হতাশ করলো কাঞ্চনজঙ্ঘা

নিজস্ব প্রতিবেদক: দুর্গাপূজা ও টানা ছুটিতে হিমালয়ের বরফঢাকা কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় পঞ্চগড়ের তেঁতুলিয়ায় ভিড় করেছিলেন দেশের বিভিন্ন প্রান্ত থেকে আসা শত শত পর্যটক। কিন্তু মেঘ আর কুয়াশার কারণে টানা তিন দিন দেখা মেলেনি বিশ্বের তৃতীয় সর্বোচ্চ পর্বতশৃঙ্গটির। ফলে প্রিয় এই পাহাড়ের অপরূপ দৃশ্য দেখার স্বপ্ন পূরণ না হওয়ায় হতাশা নিয়েই ফিরতে হচ্ছে অনেক ভ্রমণপিপাসুকে।

শনিবার (১৭ অক্টোবর) ছুটির শেষ দিনেও কাঞ্চনজঙ্ঘা দৃশ্যমান হয়নি। স্থানীয় সূত্র বলছে, বৃহস্পতিবার থেকে আকাশ মেঘাচ্ছন্ন ও কুয়াশাচ্ছন্ন থাকায় পর্যটকেরা কাঙ্ক্ষিত দৃশ্য উপভোগ করতে পারেননি।

মেঘ-কুয়াশায় ঢাকা কাঞ্চনজঙ্ঘা

প্রতিবছর সেপ্টেম্বরের মাঝামাঝি থেকে পঞ্চগড়ের তেঁতুলিয়া উপজেলা পরিষদ ডাকবাংলো, মাগুরমারী এবং বাংলাবান্ধা জিরো পয়েন্ট এলাকা থেকে আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখা যায়। বরফে ঢাকা বিশাল এই পর্বতশৃঙ্গের দৃশ্য উপভোগ করতে এ সময় দেশের বিভিন্ন অঞ্চল থেকে পর্যটকেরা ছুটে আসেন।

তবে এবার ছুটির মৌসুমে প্রকৃতি অনুকূলে না থাকায় অনেকের ভ্রমণ-পরিকল্পনা অপূর্ণ থেকে গেছে। তিন দিন অপেক্ষা করেও পাহাড়ের দেখা না পেয়ে বিকল্প দর্শনীয় স্থান ঘুরে বাড়ি ফিরছেন পর্যটকেরা।

কাঞ্চনজঙ্ঘা দেখতে এসে ঘুরছেন অন্য দর্শনীয় স্থান

ঢাকা থেকে পরিবার নিয়ে আসা শামীমা আক্তার এবং রাজশাহী থেকে আসা শাহরিয়ার জানান, ছুটির সময় কাঞ্চনজঙ্ঘা দেখার আশায় তেঁতুলিয়ায় এসেছিলেন তাঁরা। কিন্তু টানা তিন দিন অপেক্ষা করেও পাহাড়টি দেখতে না পেরে মন খারাপ হয়েছে।

তবে ভ্রমণ পুরোপুরি মাটি হতে দেননি তাঁরা। কাঞ্চনজঙ্ঘা দেখা না গেলেও তেঁতুলিয়ার চা-বাগান, মহানন্দা নদী, বাংলাবান্ধা জিরো পয়েন্ট, মহারাজার দিঘী ও রকস মিউজিয়ামের মতো দর্শনীয় স্থান ঘুরে দেখেছেন। এরপর নিজ নিজ গন্তব্যে ফেরার সিদ্ধান্ত নিয়েছেন।

নভেম্বরের শুরুতে দেখা মিলতে পারে

তেঁতুলিয়া আবহাওয়া পর্যবেক্ষণ কেন্দ্রের ভারপ্রাপ্ত কর্মকর্তা জিতেন্দ্র নাথ রায় জানান, সাম্প্রতিক প্রতিকূল আবহাওয়ার কারণে গত তিন দিন ধরে কাঞ্চনজঙ্ঘা দেখা যাচ্ছে না। চলতি মাসের বাকি সময়েও আবহাওয়া অনুকূলে থাকার সম্ভাবনা কম বলে তিনি জানান।

তবে নভেম্বরের শুরুতে আকাশ পরিষ্কার ও মেঘমুক্ত থাকলে টানা কয়েক দিন কাঞ্চনজঙ্ঘার মনোমুগ্ধকর দৃশ্য দেখা যেতে পারে বলে আশা প্রকাশ করেন তিনি।

পর্যটকদের নিরাপত্তায় প্রশাসনের উদ্যোগ

পর্যটন মৌসুমে তেঁতুলিয়ায় দর্শনার্থীদের সংখ্যা বেড়ে যাওয়ায় তাঁদের নিরাপত্তা ও সুযোগ-সুবিধা নিশ্চিত করতে ব্যবস্থা নেওয়া হয়েছে বলে জানিয়েছেন তেঁতুলিয়া উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আনোয়ার হোসাইন।

তিনি জানান, দূর-দূরান্ত থেকে আসা পর্যটকেরা যাতে নিরাপদে অবস্থান করতে পারেন এবং কোনো ধরনের হয়রানি বা প্রতারণার শিকার না হন, সে জন্য স্থানীয় প্রশাসন ও ব্যবসায়ীদের সমন্বয়ে নিরাপত্তাব্যবস্থা জোরদার করা হয়েছে।

আবহাওয়া অনুকূলে থাকলে কাঞ্চনজঙ্ঘা দেখতে আবারও তেঁতুলিয়ায় পর্যটকদের ভিড় বাড়তে পারে। তবে পাহাড়ের দেখা পাওয়ার বিষয়টি পুরোপুরি নির্ভর করছে আকাশের স্বচ্ছতা ও আবহাওয়ার পরিস্থিতির ওপর।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

জিম্বাবুয়ে বিপক্ষে বাংলাদেশে সম্ভব্য একাদশ

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশ, আফগানিস্তান ও জিম্বাবুয়েকে নিয়ে আজ মাঠে গড়াচ্ছে রোমাঞ্চকর ত্রিদেশীয় সিরিজ। উদ্বোধনী ম্যাচেই ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

মেসিকে ছাড়াই নভেম্বরে উরুগুয়ে ও কোস্টারিকার মুখোমুখি আর্জেন্টিনা

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন করে দল সাজানোর পরীক্ষায় নামতে যাচ্ছে আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

আর্জেন্টিনা বনাম উরুগুয়ে; কবে কখন জানুন সূচি

নিজস্ব প্রতিবেদক: লিওনেল মেসিকে ছাড়াই নতুন দল গঠনের পরীক্ষায় নামতে যাচ্ছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। আগামী নভেম্বরের ...