শনিবার যেসব এলাকায় টানা সাড়ে ৫ ঘণ্টা বিদ্যুৎ থাকবে না
নিজস্ব প্রতিবেদক: জরুরি রক্ষণাবেক্ষণ কাজের কারণে শনিবার (১৭ অক্টোবর) রাজশাহীর বেশ কয়েকটি এলাকায় নির্ধারিত সময়ে বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে। বিদ্যুৎ লাইনের কাছাকাছি গাছের ডালপালা কাটার জন্য এলাকাভেদে সকাল থেকে দুপুর পর্যন্ত পর্যায়ক্রমে এ বিদ্যুৎবিভ্রাট হবে।
শুক্রবার (১৬ অক্টোবর) নর্দান ইলেকট্রিসিটি সাপ্লাই পিএলসি (নেসকো), রাজশাহীর বিক্রয় ও বিতরণ বিভাগ-২-এর নির্বাহী প্রকৌশলীর দপ্তর থেকে প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়েছে।
নেসকো জানিয়েছে, আসন্ন শারদীয় দুর্গাপূজা ও বৈরী আবহাওয়ার সময় নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ নিশ্চিত করতে এ রক্ষণাবেক্ষণ কাজ করা হবে।
কখন, কোন এলাকায় বিদ্যুৎ থাকবে না?
নেসকোর বিজ্ঞপ্তি অনুযায়ী, শনিবার নির্ধারিত সময়সূচি অনুসারে রাজশাহীর বিভিন্ন এলাকায় বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে।
সকাল ৭টা ৪৫ মিনিট থেকে ৯টা ৪৫ মিনিট
এই দুই ঘণ্টা বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়:
- হড়গ্রাম বাজার
- ভেড়ীপাড়া মোড়
- পর্যটন মোটেল
- টেনিস কমপ্লেক্স
- মিশন হাসপাতাল
- রাজপাড়া সুফিয়ানের মোড়
সকাল ১০টা থেকে ১১টা
এই এক ঘণ্টা বিদ্যুৎ সরবরাহ বন্ধ থাকবে যেসব এলাকায়:
- পীর সাহেবপাড়া
- হড়গ্রাম
- মুন্সিপাড়া
- পালপাড়া
- চার খোটার মোড়
- হড়গ্রাম নতুনপাড়া
- গুড়িপাড়া
সকাল ১১টা থেকে দুপুর ১টা ১৫ মিনিট
এই সময় বিদ্যুৎ থাকবে না যেসব এলাকায়:
- লক্ষ্মীপুর
- লক্ষ্মীপুর কাঁচাবাজার
- টিবি হাসপাতাল
- রাজশাহী শিক্ষা বোর্ড
- রাজশাহী জিপিও
- কাজিহাটা
- সিএন্ডবির মোড়
- সার্কিট হাউস
- কালেক্টর মাঠ
- শ্রীরামপুর
- জাজেস কোয়ার্টার
নির্ধারিত সময়ের আগে ফিরতে পারে বিদ্যুৎ
নেসকো জানিয়েছে, রক্ষণাবেক্ষণ কাজ নির্ধারিত সময়ের আগেই শেষ হলে দ্রুত বিদ্যুৎ সরবরাহ চালু করা হবে। সাময়িক এ অসুবিধার জন্য সংশ্লিষ্ট এলাকার গ্রাহকদের কাছে দুঃখ প্রকাশ করেছে কর্তৃপক্ষ।
তাই শনিবারের পরিকল্পিত কাজের কথা মাথায় রেখে সংশ্লিষ্ট এলাকার বাসিন্দাদের প্রয়োজনীয় প্রস্তুতি নেওয়ার পরামর্শ দেওয়া হচ্ছে।
আশা/
