| ঢাকা, শুক্রবার, ১৬ অক্টোবর ২০২৬, ১ কার্তিক ১৪৩৩

রাজধানীতে সবজির দাম বেড়েছে, মাছ-মুরগিতেও স্বস্তি নেই

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৬ ২০:২০:৪৪
রাজধানীতে সবজির দাম বেড়েছে, মাছ-মুরগিতেও স্বস্তি নেই

নিজস্ব প্রতিবেদক: রাজধানীর বাজারে সপ্তাহের ব্যবধানে বেড়েছে প্রায় সব ধরনের সবজির দাম। কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা পর্যন্ত দাম বাড়ায় চাপে পড়েছেন সাধারণ ক্রেতারা। শীতকালীন আগাম সবজি বাজারে উঠতে শুরু করলেও সেগুলোর দাম এখনো বেশ চড়া। শুধু সবজি নয়, মাছ ও মুরগি কিনতেও গুনতে হচ্ছে বাড়তি টাকা। তবে গরু ও খাসির মাংসের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে।

শুক্রবার (১৬ অক্টোবর) রাজধানীর শেওড়াপাড়া, আগারগাঁও, বাড্ডা ও ভাটারা নতুনবাজার ঘুরে নিত্যপণ্যের এমন চিত্র দেখা গেছে।

বাজারে সরবরাহ ভালো থাকলেও গ্রীষ্মকালীন বিভিন্ন সবজির দাম বেড়েছে। বর্তমানে প্রতি কেজি পটল, ঢ্যাঁড়শ ও চিচিঙ্গা বিক্রি হচ্ছে ৬০ থেকে ৮০ টাকায়। সপ্তাহের ব্যবধানে বেগুনের দাম কেজিতে ২০ টাকা বেড়ে দাঁড়িয়েছে ৮০ থেকে ১২০ টাকায়। একই পরিমাণ বেড়েছে কাঁচা মরিচের দামও। এখন প্রতি কেজি কাঁচা মরিচ কিনতে খরচ হচ্ছে ১২০ থেকে ১৪০ টাকা।

এ ছাড়া বাজারে প্রতি কেজি টমেটো ১৮০ থেকে ২০০ টাকা, জলপাই ৬০ থেকে ৮০ টাকা এবং গাজর ১০০ থেকে ১২০ টাকায় বিক্রি হচ্ছে।

তুলনামূলক কম দামে পাওয়া যাচ্ছে পেঁপে ও আলু। প্রতি কেজি পেঁপে ২০ থেকে ২৫ টাকা এবং আলু ৩০ টাকায় বিক্রি হচ্ছে। পেঁয়াজের দাম রয়েছে কেজিপ্রতি ৫০ থেকে ৫৫ টাকা।

শীতকালীন সবজি বাজারে আসতে শুরু করলেও দাম এখনো সাধারণ ক্রেতাদের জন্য বেশ চড়া। সপ্তাহের ব্যবধানে এসব সবজির দামও কেজিপ্রতি ১০ থেকে ২০ টাকা বেড়েছে।

বর্তমানে প্রতি কেজি শিম বিক্রি হচ্ছে ১৮০ থেকে ২০০ টাকায়। নতুন আলুর দাম কেজিপ্রতি ২০০ টাকা। এ ছাড়া মুলা ৬০ টাকা কেজি, ফুলকপি প্রতি পিস ৫০ থেকে ৮০ টাকা এবং ছোট আকারের বাঁধাকপি ৪০ থেকে ৬০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যান্য সবজির মধ্যে কচুর লতি ৮০ টাকা, কচুরমুখী ৫০ থেকে ৬০ টাকা, শসা ৭০ থেকে ৮০ টাকা, বরবটি ৮০ থেকে ১০০ টাকা এবং মিষ্টিকুমড়া ৪০ থেকে ৫০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

বাজারে প্রতি হালি লেবু ৩০ থেকে ৪০ টাকা, কাঁচা কলার হালি ৪০ টাকা এবং চালকুমড়া প্রতি পিস ৬০ থেকে ৭০ টাকায় বিক্রি হচ্ছে। ক্যাপসিকামের দাম কেজিপ্রতি ৩৫০ টাকা।

ধনেপাতার দামও বেশ চড়া। দেশি ধনেপাতা প্রতি কেজি ২৫০ থেকে ২৮০ টাকা এবং হাইব্রিড ধনেপাতা ২০০ থেকে ২৩০ টাকায় বিক্রি হচ্ছে।

সবজির বাড়তি দামের পাশাপাশি মাছ ও মুরগি কিনতেও ক্রেতাদের বেশি খরচ করতে হচ্ছে। বাজারে প্রতি কেজি সোনালি কক মুরগি ৩২০ টাকা, সোনালি হাইব্রিড ২৯০ টাকা, লাল লেয়ার ৩৬০ টাকা, ব্রয়লার ১৮০ টাকা এবং দেশি মুরগি ৬৭০ টাকায় বিক্রি হচ্ছে।

মাছের বাজারেও দাম খুব একটা কমেনি। আকারভেদে প্রতি কেজি চাষের শিং মাছ ৩৫০ থেকে ৬০০ টাকা এবং দেশি শিং ১ হাজার ২০০ থেকে ১ হাজার ৪০০ টাকায় বিক্রি হচ্ছে।

এ ছাড়া রুই মাছ ৩৫০ থেকে ৪৫০ টাকা, দেশি মাগুর ৯০০ থেকে ১ হাজার ২০০ টাকা, মৃগেল ৩৫০ থেকে ৪৫০ টাকা এবং চাষের পাঙ্গাস ১৮০ থেকে ২৪০ টাকা কেজি দরে বিক্রি হচ্ছে।

চিংড়ির দাম প্রতি কেজি ৭০০ থেকে ১ হাজার ৪০০ টাকা। বোয়াল ৬৫০ থেকে ৮০০ টাকা, বড় কাতল ৩৫০ থেকে ৫০০ টাকা, পোয়া ৪০০ থেকে ৪৫০ টাকা এবং পাবদা ৩৫০ থেকে ৪৫০ টাকায় বিক্রি হচ্ছে।

অন্যদিকে, তেলাপিয়া প্রতি কেজি ২২০ থেকে ২৪০ টাকা, কৈ মাছ ২২০ টাকা, মলা ৫০০ টাকা, বাতাসি টেংরা ১ হাজার ৪০০ টাকা, টেংরা ৬০০ থেকে ৮০০ টাকা এবং কাচকি ৫০০ টাকায় বিক্রি হচ্ছে। পাঁচমিশালি মাছের দাম কেজিপ্রতি ২৪০ থেকে ২৬০ টাকা।

সবজি, মাছ ও মুরগির বাজারে বাড়তি দামের চাপ থাকলেও রাজধানীতে গরু ও খাসির মাংসের দাম মোটামুটি স্থিতিশীল রয়েছে। বর্তমানে প্রতি কেজি গরুর মাংস ৭৮০ থেকে ৮০০ টাকা এবং খাসির মাংস ১ হাজার ৩০০ টাকায় বিক্রি হচ্ছে।

ডিমের বাজারেও ক্রেতাদের খরচ কম নয়। প্রতি ডজন লাল ডিম ১৫০ থেকে ১৫৫ টাকা, হাঁসের ডিম ২০০ টাকা এবং দেশি মুরগির ডিমের হালি ১০০ টাকায় বিক্রি হচ্ছে। সোনালি কক মুরগির ডিমের হালি ৭০ টাকা।

অন্যান্য সবজির তুলনায় শাকের দাম কিছুটা সহনীয় পর্যায়ে রয়েছে। বাজারে প্রতি আঁটি লালশাক ১৫ থেকে ২০ টাকা, লাউশাক ৪০ থেকে ৫০ টাকা এবং পুঁইশাক ৪০ টাকায় বিক্রি হচ্ছে। দুই আঁটি কলমিশাকের দাম ২০ থেকে ৩০ টাকা এবং দুই আঁটি ডাঁটাশাকের দাম ৪০ টাকা।

ভাটারা নতুনবাজারে বাজার করতে আসা সাদিয়া আক্তার বৃষ্টি জানান, নিত্যপ্রয়োজনীয় পণ্যের দাম বারবার বাড়ায় সংসারের খরচ সামলানো কঠিন হয়ে পড়েছে। বিশেষ করে সবজি, মাছ ও মুরগির উচ্চমূল্যের কারণে নির্ধারিত বাজেটের মধ্যে প্রয়োজনীয় পণ্য কেনা যাচ্ছে না। বাজারে সরবরাহ স্বাভাবিক থাকলে দাম নিয়ন্ত্রণে কার্যকর পদক্ষেপ নেওয়া প্রয়োজন বলে মনে করেন তিনি।

অন্যদিকে, রাজধানীর বাড্ডায় সড়কের পাশে ভ্যানে সবজি বিক্রি করেন রফিক। তাঁর ভাষ্য, আড়ত থেকে বেশি দামে সবজি কিনতে হচ্ছে। এর সঙ্গে পরিবহন ও অন্যান্য খরচ যোগ হওয়ায় কিছুটা বেশি দামে বিক্রি করতে হয়। তবে দাম বেড়ে যাওয়ায় ক্রেতারা আগের তুলনায় কম সবজি কিনছেন, ফলে বিক্রিও কমেছে।

সব মিলিয়ে, রাজধানীর বাজারে সবজি, মাছ ও মুরগির বাড়তি দাম সাধারণ মানুষের দৈনন্দিন ব্যয়ে চাপ তৈরি করছে। আগাম শীতকালীন সবজি বাজারে এলেও দাম কমার স্বস্তি এখনো পাননি ক্রেতারা।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিলামে উঠছে মেসির বিশ্বকাপ উদযাপনের সেই ট্রফি, দাম কত?

নিজস্ব প্রতিবেদক: ২০২২ সালের কাতার বিশ্বকাপে আর্জেন্টিনার শিরোপা জয়। বিশ্বকাপ হাতে লিওনেল মেসির উচ্ছ্বাস, ট্রফিতে ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...