| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলবেন রোনান সুলিভান

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৫ ২১:২৬:৪৬
সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের হয়ে খেলবেন রোনান সুলিভান

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের আগে বাংলাদেশের জাতীয় ফুটবল দলে যুক্ত হচ্ছেন যুক্তরাষ্ট্রপ্রবাসী তরুণ ফরোয়ার্ড রোনান সুলিভান। বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) জানিয়েছে, জাতীয় দলের হয়ে খেলার বিষয়ে সম্মতি দিয়েছেন এই ফুটবলার। গত এপ্রিলে অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশের শিরোপা জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন তিনি।

বৃহস্পতিবার বাফুফে ভবনে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সংস্থাটির সহসভাপতি ফাহাদ করিম জানান, রোনান তাঁর খেলার বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আলহামদুলিল্লাহ, আজকেই সে আমাকে নিশ্চিত করেছে যে, ইনশা আল্লাহ আসতে পারবে। আগামী ১৮ অক্টোবর খেলোয়াড় নিবন্ধনের শেষ সময়। আমরা তাকেই স্কোয়াডে রাখব।’

গত এপ্রিলে মালদ্বীপের রাজধানী মালেতে অনুষ্ঠিত অনূর্ধ্ব-২০ সাফ চ্যাম্পিয়নশিপে অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছিল বাংলাদেশ। সেই আসরে পাকিস্তানের বিপক্ষে ২-০ গোলের জয়ে ফ্রি-কিক ও হেডে দুটি গোল করেছিলেন রোনান। ভারতের বিপক্ষে ফাইনালেও টাইব্রেকারে গোল করে দলের শিরোপা জয়ে অবদান রাখেন এই ফরোয়ার্ড।

দীর্ঘদিন ধরেই জাতীয় দলের আক্রমণভাগে নির্ভরযোগ্য স্ট্রাইকারের অভাব নিয়ে আলোচনা রয়েছে। বয়সভিত্তিক দলে নিজের সামর্থ্যের প্রমাণ দেওয়া রোনান এবার সিনিয়র জাতীয় দলের হয়ে খেলার সুযোগ পাচ্ছেন। তাঁর অন্তর্ভুক্তি বাংলাদেশের আক্রমণভাগে কতটা প্রভাব ফেলতে পারে, তা নিয়ে ফুটবলপ্রেমীদের মধ্যে আগ্রহ তৈরি হয়েছে।

আগামী ৪ থেকে ১৭ নভেম্বর ঢাকার জাতীয় স্টেডিয়ামে অনুষ্ঠিত হবে সাফ চ্যাম্পিয়নশিপের ১৫তম আসর। নেপাল অংশ নিতে না পারায় এবার ছয়টি দল প্রতিদ্বন্দ্বিতা করবে।

‘এ’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা ও ভুটান। ‘বি’ গ্রুপে খেলবে বর্তমান চ্যাম্পিয়ন ভারত, মালদ্বীপ ও পাকিস্তান। গ্রুপ পর্ব শেষে ১৪ নভেম্বর দুটি সেমিফাইনাল অনুষ্ঠিত হবে। আর ১৭ নভেম্বর হবে টুর্নামেন্টের ফাইনাল।

জাতীয় দলের জার্সিতে রোনান সুলিভানের পারফরম্যান্স বাংলাদেশের শিরোপা অভিযানে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে বলে আশা করছেন সমর্থকেরা।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

হামজা চৌধুরী কয় ম্যাচ নিষিদ্ধ, জানা গেল নিয়ম

নিজস্ব প্রতিবেদক: পোর্টসমাউথের কাছে ৩-২ গোলে হেরে চ্যাম্পিয়নশিপে হতাশার রাত কাটিয়েছে শেফিল্ড ইউনাইটেড। দলের হারের ...