| ঢাকা, সোমবার, ৯ নভেম্বর ২০২৬, ২৫ কার্তিক ১৪৩৩

আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট একভরি সোনার দাম

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৫ ১৮:১৯:৩২
আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট একভরি সোনার দাম

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আবারও কমেছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) ২২ ক্যারেট সোনার দাম প্রতি ভরিতে ৩ হাজার ২৬৬ টাকা কমিয়েছে। একই সঙ্গে কমেছে ২১ ও ১৮ ক্যারেট এবং সনাতন পদ্ধতির সোনার দাম।

বাজুসের নির্ধারিত নতুন দাম অনুযায়ী, ১৫ অক্টোবর ২০২৬ তারিখে প্রতি ভরি ২২ ক্যারেট সোনার দাম ২ লাখ ২৮ হাজার ৩১ টাকা। ২১ ক্যারেট সোনার দাম ২ লাখ ১৭ হাজার ৭৬৭ টাকা এবং ১৮ ক্যারেট সোনার দাম ১ লাখ ৮৭ হাজার ৩২ টাকা। এ ছাড়া সনাতন পদ্ধতির সোনার দাম প্রতি ভরি ১ লাখ ৫২ হাজার ৭৯৮ টাকা।

এর আগে গত ৯ অক্টোবর সোনার দাম বাড়িয়েছিল বাজুস। পরে তেজাবি সোনার দাম কমায় নতুন করে মূল্য সমন্বয় করা হয়।

সোনার পাশাপাশি কমেছে রুপার দামও। নতুন দাম অনুযায়ী, ২২ ক্যারেট রুপার প্রতি ভরির দাম ৪ হাজার ১৯৯ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ২৪ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৪৪১ টাকা এবং সনাতন পদ্ধতির রুপা ২ হাজার ৬২৪ টাকা।

উল্লেখ্য, এক ভরি সোনার ওজন ১১.৬৬৪ গ্রাম। গয়না কেনার সময় নির্ধারিত দামের সঙ্গে মজুরি ও প্রযোজ্য ভ্যাট যুক্ত হতে পারে। তাই কেনার আগে বাজুসের সর্বশেষ মূল্যতালিকা যাচাই করে নেওয়া উচিত।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

স্ট্রেচারে মাঠ ছাড়লেন সাদমান, বড় দুশ্চিন্তায় বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সিলেট টেস্টের দ্বিতীয় দিনের সকালটা বাংলাদেশের জন্য একদিকে যেমন স্বস্তির, অন্যদিকে তেমনই দুশ্চিন্তার। ...

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

দক্ষিণ আফ্রিকা সফরের দল ঘোষণা, টেস্টে নতুন মুখ রবিন

নিজস্ব প্রতিবেদক: দক্ষিণ আফ্রিকার বিপক্ষে আসন্ন টেস্ট সিরিজের জন্য ১৬ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

ফুটবল

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

ভুটান-শ্রীলঙ্কার ড্রতেই সাফের সেমিফাইনালে বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপের সেমিফাইনাল নিশ্চিত করেছে বাংলাদেশ ফুটবল দল। গ্রুপ পর্বে নিজেদের শেষ ম্যাচ ...

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

অবসর ভেঙে জাতীয় দলে ফিরেছিলেন মেসি-জিদান, আরও যারা

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক ফুটবল থেকে অবসরের ঘোষণা দিলেই যে জাতীয় দলের দরজা চিরদিনের জন্য বন্ধ ...