| ঢাকা, বৃহস্পতিবার, ১৫ অক্টোবর ২০২৬, ৩০ আশ্বিন ১৪৩৩

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

ফুটবল ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৫ ১০:০৬:৩০
৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ব্যবধানে হারিয়েছে ইন্টার মায়ামি। এই জয়ে পাঁচ ম্যাচ হাতে রেখেই এমএলএস প্লে-অফে জায়গা নিশ্চিত করেছে দলটি।

এমএলএস প্লে-অফে জায়গা নিশ্চিত করতে দারুণ এক জয় তুলে নিয়েছে ইন্টার মায়ামি। বুধবার (১৪ অক্টোবর) নিউইয়র্ক সিটি এফসির বিপক্ষে ২-০ গোলের জয়ে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছেন আর্জেন্টাইন মহাতারকা লিওনেল মেসি। নিজে গোল না পেলেও সতীর্থদের গোলের সুযোগ তৈরি করে দিয়ে ম্যাচের অন্যতম সেরা খেলোয়াড় ছিলেন তিনি।

এই জয়ের ফলে ইস্টার্ন কনফারেন্সে দ্বিতীয় স্থানে থাকা মায়ামির প্লে-অফে খেলা নিশ্চিত হয়েছে। মৌসুমের বাকি পাঁচ ম্যাচ হাতে থাকতেই অন্তত ওয়াইল্ড-কার্ড রাউন্ডে জায়গা করে নিয়েছে দলটি। পাশাপাশি কোচ হিসেবে দায়িত্ব নেওয়ার পর প্রথমবার টানা দুই ম্যাচে জয়ের স্বাদ পেয়েছেন ক্রিস্তিয়ান ‘কিলি’ গঞ্জালেস।

ম্যাচের ২০ মিনিটে এগিয়ে যাওয়ার সুযোগ তৈরি করেন মেসি। পেনাল্টি বক্সের ঠিক বাইরে বল নিয়ন্ত্রণে নিয়ে তিনি পাস দেন রদ্রিগো ডি পলকে। এরপর ডি পলের উঁচু করে বাড়ানো বল পেয়ে লুইস সুয়ারেজ বাইলাইন থেকে নিচু ক্রসে বল পাঠান গোলমুখে। সেখান থেকে সহজেই বল জালে জড়িয়ে মায়ামিকে এগিয়ে দেন জার্মান বার্তেরামে।

দীর্ঘদিন গোল না পাওয়া বার্তেরামের জন্য গোলটি ছিল বিশেষ স্বস্তির। মে মাসের পর এটিই তার প্রথম গোল।

প্রথমার্ধের যোগ করা সময়ে ব্যবধান দ্বিগুণ করে মায়ামি। দ্রুতগতির পাল্টা আক্রমণে বল নিয়ে এগিয়ে যান বার্তেরামে। তার পাস পেয়ে বলের নিয়ন্ত্রণ নেন মেসি। নিউইয়র্কের তিন ডিফেন্ডারকে নিজের দিকে টেনে নিয়ে বাঁ পায়ের বাইরের অংশ দিয়ে নিখুঁত পাস বাড়ান তিনি। সেই বল পেয়ে শক্তিশালী শটে গোল করেন ডি পল।

দ্বিতীয়ার্ধে আর কোনো গোল না হলেও আক্রমণে সক্রিয় ছিলেন মেসি। বক্সের বাইরে থেকে তার বাঁকানো শট অল্পের জন্য ক্রসবারের ওপর দিয়ে চলে যায়।

ম্যাচের ৯০ মিনিটে ডি পলের দূরপাল্লার শটও গোল হওয়ার কাছাকাছি ছিল। মেসির ছোট কর্নার থেকে বল পেয়ে ডি পল জোরালো শট নিলে দুর্দান্ত ডাইভে তা ঠেকিয়ে দেন নিউইয়র্কের গোলরক্ষক ম্যাট ফ্রিস। বলটি পোস্টে লেগে ফিরে আসে।

যোগ করা সময়ে পেনাল্টি থেকে ব্যবধান কমানোর সুযোগ পেয়েছিল নিউইয়র্ক সিটি এফসি। কিন্তু তালেস মাগনোকে ফাউল করার পর পাওয়া স্পটকিক থেকে গোল করতে পারেনি দলটি। মায়ামির গোলরক্ষক ডেইন সেন্ট ক্লেয়ার অসাধারণ সেভে পেনাল্টি ঠেকিয়ে দেন।

এই জয়ে টানা দ্বিতীয় ম্যাচে কোনো গোল হজম করেনি ইন্টার মায়ামি। এর আগে টানা ১০ ম্যাচে ক্লিন শিট ধরে রাখতে পারেনি দলটি। ফলে আক্রমণের পাশাপাশি রক্ষণেও উন্নতির ছাপ দেখা গেছে।

ম্যাচ শেষে কোচ গঞ্জালেস বলেন, দলের রক্ষণাত্মক অবস্থান ও প্রতিপক্ষের পাল্টা আক্রমণ ঠেকানোর দক্ষতায় তিনি সন্তুষ্ট। তবে বলের নিয়ন্ত্রণ ও আদান-প্রদানের গতি আরও বাড়ানোর সুযোগ রয়েছে বলেও মনে করেন তিনি।

অন্যদিকে নিউইয়র্ক সিটি এফসির দুর্দশা অব্যাহত রয়েছে। এমএলএসে নিজেদের সর্বশেষ ১১ ম্যাচে মাত্র একটি জয় পেয়েছে দলটি।

ইস্টার্ন কনফারেন্সে শীর্ষে থাকা ন্যাশভিলের সঙ্গে ব্যবধান থাকলেও এই জয়ে দ্বিতীয় স্থান আরও মজবুত করেছে মায়ামি। প্লে-অফে ঘরের মাঠে খেলার সুবিধা পাওয়ার সম্ভাবনাও শক্তিশালী হয়েছে দলটির। মেসির নেতৃত্বে এখন মৌসুমের শেষ ভাগে সেই ধারাবাহিকতা ধরে রাখাই হবে ইন্টার মায়ামির প্রধান লক্ষ্য।

আয়শা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

বাংলাদেশ সফরে ওয়েস্ট ইন্ডিজের দল ঘোষণা, নতুন মুখ উইকহ্যাম

নিজস্ব প্রতিবেদক: বাংলাদেশের বিপক্ষে দুই ম্যাচের টেস্ট সিরিজকে সামনে রেখে ১৫ সদস্যের দল ঘোষণা করেছে ...

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

লিটন-মিরাজের শতরানের জুটিতে লাঞ্চের আগে বাংলাদেশের লিড ৪৪৩

নিজস্ব প্রতিবেদক: আবুধাবিতে আফগানিস্তানের বিপক্ষে একমাত্র টেস্টে ব্যাট হাতে দুর্দান্ত ছন্দে রয়েছেন বাংলাদেশের লিটন দাস। ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; ইন্টার মায়ামি বনাম নিউইয়র্ক সিটি, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: ওনেল মেসির দুর্দান্ত অ্যাসিস্ট ও রদ্রিগো ডি পলের গোলে নিউইয়র্ক সিটি এফসিকে ২-০ ...

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

ব্রাজিলের দুই ম্যাচের সূচি প্রকাশ, কবে খেলবে জাপান ও সিঙ্গাপুরের বিপক্ষে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ২০২৬ সালের নভেম্বরে জাপান ও সিঙ্গাপুরের মুখোমুখি হওয়ার কথা পাঁচবারের ...