| ঢাকা, রবিবার, ১৫ নভেম্বর ২০২৬, ১ অগ্রাহায়ণ ১৪৩৩

তিন বিভাগে বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ১৩ ২১:৪২:২৬
তিন বিভাগে বৃষ্টি-বজ্রপাতের পূর্বাভাস, কমতে পারে তাপমাত্রা

নিজস্ব প্রতিবেদক: দেশের তিন বিভাগে দমকা হাওয়াসহ বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। একই সঙ্গে পরবর্তী ২৪ ঘণ্টায় দেশের কিছু এলাকায় আকাশ আংশিক মেঘলা থাকতে পারে। বুধবার (১৪ অক্টোবর) দিনের তাপমাত্রা সামান্য কমার সম্ভাবনা রয়েছে।

মঙ্গলবার (১৩ অক্টোবর) সন্ধ্যা ৬টা থেকে পরবর্তী ২৪ ঘণ্টার আবহাওয়ার পূর্বাভাসে এ তথ্য জানিয়েছে বাংলাদেশ আবহাওয়া অধিদপ্তর।

পূর্বাভাস অনুযায়ী, চট্টগ্রাম ও বরিশাল বিভাগের কিছু কিছু জায়গায় এবং খুলনা বিভাগের দু-এক জায়গায় অস্থায়ীভাবে দমকা হাওয়াসহ হালকা থেকে মাঝারি ধরনের বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টি হতে পারে।

বুধবার খুলনা, বরিশাল ও চট্টগ্রাম বিভাগের কিছু কিছু জায়গায় এবং ঢাকা বিভাগের দু-এক জায়গায় বৃষ্টি অথবা বজ্রসহ বৃষ্টির সম্ভাবনা রয়েছে। দেশের অন্যান্য অঞ্চলে আকাশ আংশিক মেঘলা থাকলেও আবহাওয়া প্রধানত শুষ্ক থাকতে পারে।

আবহাওয়া অধিদপ্তর জানিয়েছে, সারা দেশে দিনের তাপমাত্রা সামান্য কমতে পারে। তবে রাতের তাপমাত্রা প্রায় অপরিবর্তিত থাকার সম্ভাবনা রয়েছে।

সাগরে লঘুচাপ সৃষ্টির সম্ভাবনা

আবহাওয়ার সিনপটিক অবস্থায় বলা হয়েছে, লঘুচাপের বর্ধিতাংশ উত্তর বঙ্গোপসাগর পর্যন্ত বিস্তৃত রয়েছে। এ ছাড়া দক্ষিণ-পূর্ব বঙ্গোপসাগর ও এর আশপাশের এলাকায় আগামী ২৪ ঘণ্টার মধ্যে একটি লঘুচাপ সৃষ্টি হতে পারে।

রাঙামাটিতে সর্বোচ্চ বৃষ্টিপাত

আবহাওয়া অধিদপ্তরের তথ্য অনুযায়ী, গত ২৪ ঘণ্টায় দেশের সর্বোচ্চ ২৭ মিলিমিটার বৃষ্টিপাত রেকর্ড করা হয়েছে রাঙামাটিতে। একই সময়ে ঢাকায় সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৬ দশমিক ৫ ডিগ্রি সেলসিয়াস। আর দেশের সর্বনিম্ন তাপমাত্রা ১৯ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস রেকর্ড করা হয়েছে তেঁতুলিয়ায়।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ আইপিএলে মুস্তাফিজকে নিতে পারে যে ৪ দল

২০২৭ সালের আইপিএলে আবারও দেখা যেতে পারে বাংলাদেশের বাঁহাতি পেসার মুস্তাফিজুর রহমানকে। আসন্ন আসরের মিনি ...

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

৮০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে হাড্ডাহাড্ডি লড়াইয়ের মধ্য দিয়ে শেষ পর্যায়ে পৌঁছেছে বাংলাদেশ ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ, বাংলাদেশ বনাম পাকিস্তান ম্যাচ, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: সাফ চ্যাম্পিয়নশিপ ২০২৬-এর দ্বিতীয় সেমিফাইনালে শেষ মুহূর্তের নাটকীয়তায় বড় ধাক্কা খেল স্বাগতিক বাংলাদেশ। ...

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

৬১ মিনিটেও গোল নেই, পাকিস্তান বনাম বাংলাদেশ; চলছে লাইভ

সাফ চ্যাম্পিয়নশিপের ফাইনালে ওঠার লড়াইয়ে পাকিস্তানের বিপক্ষে এখনো গোলের দেখা পায়নি বাংলাদেশ। ঢাকার জাতীয় স্টেডিয়ামে ...