| ঢাকা, শনিবার, ৩ অক্টোবর ২০২৬, ১৮ আশ্বিন ১৪৩৩

আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০৩ ১৮:৫৩:৪৩
আজকের সোনার দাম: ১৮, ২১ ও ২২ ক্যারেটের দর

নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ শনিবার (৩ অক্টোবর) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরপর নতুন করে সোনার দাম পরিবর্তনের কোনো ঘোষণা দেওয়া হয়নি।

বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা। এর আগে দাম ছিল ২ লাখ ২৮ হাজার ৫৫৬ টাকা। অর্থাৎ, এক ভরিতে দাম বেড়েছে ২ হাজার ২১৬ টাকা।

এদিকে ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম নির্ধারণ করা হয়েছে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা। এই ক্যারেটের সোনার দাম বেড়েছে ২ হাজার ৯৯ টাকা।

১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা। এ ক্ষেত্রে এক ভরিতে দাম বেড়েছে ১ হাজার ৮০৮ টাকা।

অন্যদিকে, সনাতন পদ্ধতির এক ভরি সোনার দাম ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা। এই ক্যাটাগরিতে এক ভরিতে দাম বেড়েছে ১ হাজার ১০৮ টাকা।

রুপার দাম অপরিবর্তিত

সোনার দাম পরিবর্তন হলেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। বাজুসের নির্ধারিত দর অনুযায়ী, ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা।

এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির এক ভরি রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।

অর্থাৎ, বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ীই আজ দেশের বাজারে ১৮, ২১ ও ২২ ক্যারেটসহ অন্যান্য ক্যাটাগরির সোনা এবং রুপা বিক্রি হচ্ছে।

রাকিব/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

ভারত-ব্রাজিল ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: ভারত ও ব্রাজিলের বহুল প্রতীক্ষিত ফিফা প্রীতি ম্যাচ অনুষ্ঠিত হতে যাচ্ছে শনিবার (৩ ...

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

আর্জেন্টিনা-বুরকিনা ফাসো ম্যাচ কবে, কখন ও কোথায় দেখবেন

নিজস্ব প্রতিবেদক: বিশ্বকাপের পর নিজেদের দ্বিতীয় আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বুরকিনা ফাসোর মুখোমুখি হচ্ছে আর্জেন্টিনা। বলিভিয়াকে ...