বেশি মাইলেজের ১০ বাইক, বর্তমান দাম ও সিসি
নিজস্ব প্রতিবেদক: প্রতিদিনের যাতায়াতে জ্বালানি খরচ কমাতে অনেকেই বেশি মাইলেজের বাইক খোঁজেন। বাংলাদেশে কমিউটার সেগমেন্টের বেশ কিছু বাইক তুলনামূলক ভালো মাইলেজের জন্য পরিচিত। বর্তমান তালিকাভুক্ত দাম ও প্রকাশিত মাইলেজ তথ্য অনুযায়ী এমন ১০টি বাইকের দাম, ইঞ্জিন ক্ষমতা ও মাইলেজ তুলে ধরা হলো।
১. Bajaj Platina 100
ইঞ্জিন: ৯৯.৫৯ সিসি মাইলেজ: প্রায় ৭০ কিমি/লিটার দাম: ১ লাখ ২৮ হাজার ৫০০ টাকা।
২. Honda Shine 100
ইঞ্জিন: ৯৮ সিসি মাইলেজ: প্রায় ৭৪ কিমি/লিটার দাম: ১ লাখ ১১ হাজার টাকা।
৩. Honda Dream 110
ইঞ্জিন: ১১০ সিসি মাইলেজ: প্রায় ৭৪ কিমি/লিটা রদাম: ১ লাখ ২৫ হাজার টাকা।
৪. Honda Livo Disc CBS
ইঞ্জিন: ১১০ সিসি মাইলেজ: প্রায় ৭৪ কিমি/লিটার দাম: ১ লাখ ৪৫ হাজার টাকা।
৫. Hero HF Deluxe
ইঞ্জিন: ৯৭.২ সিসি মাইলেজ: প্রায় ৭০ কিমি/লিটার দাম: ১ লাখ ১৮ হাজার টাকা থেকে।
৬. Hero Splendor+
ইঞ্জিন: ৯৭.২ সিসি মাইলেজ: প্রায় ৭০ কিমি/লিটার দাম: ১ লাখ ২৩ হাজার টাকা থেকে।
৭. Bajaj Platina 110
ইঞ্জিন: ১১৫.৪৫ সিসি মাইলেজ: প্রায় ৭০ কিমি/লিটার দাম: প্রায় ১ লাখ ৪০ হাজার টাকা।
৮. Bajaj Discover 110 Disc
ইঞ্জিন: ১১৫.৪৫ সিসি মাইলেজ: প্রায় ৬৫ কিমি/লিটার দাম: ১ লাখ ৫৩ হাজার ৫০০ টাকা।
৯. Honda SP 125
ইঞ্জিন: ১২৪ সিসি মাইলেজ: প্রায় ৬৫ কিমি/লিটার দাম: ১ লাখ ৬৭ হাজার টাকা।
১০. Bajaj Pulsar NS125
ইঞ্জিন: ১২৪.৪৫ সিসি মাইলেজ: প্রায় ৫৫ কিমি/লিটার দাম: ১ লাখ ৭৯ হাজার ৭৫০ টাকা।
তবে বাস্তবে একটি বাইকের মাইলেজ রাইডিং স্টাইল, রাস্তার অবস্থা, ট্রাফিক, গতি, বাইকের রক্ষণাবেক্ষণ ও জ্বালানির মানের ওপর নির্ভর করে কমবেশি হতে পারে। একইভাবে ডিলার, ভ্যারিয়েন্ট ও রেজিস্ট্রেশন খরচের কারণে বাজারে চূড়ান্ত দামও পরিবর্তিত হতে পারে।
সোহাগ/
