| ঢাকা, শুক্রবার, ২ অক্টোবর ২০২৬, ১৭ আশ্বিন ১৪৩৩

পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা, ৭ অক্টোবর শেষ সময়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০২ ২০:৩২:১৯
পে স্কেল বাস্তবায়নে নতুন নির্দেশনা, ৭ অক্টোবর শেষ সময়

নিজস্ব প্রতিবেদক: জাতীয় বেতন স্কেল-২০২৬ বাস্তবায়নের প্রস্তুতি হিসেবে মাঠপর্যায়ের জনবলের পূর্ণাঙ্গ তথ্য চেয়েছে মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি)। অধীন সব অফিস ও প্রতিষ্ঠানের কর্মীদের তথ্য নির্ধারিত ছকে আগামী ৭ অক্টোবরের মধ্যে পাঠাতে নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (১ অক্টোবর) মাউশি অধিদপ্তর থেকে এ সংক্রান্ত চিঠি জারি করা হয়।

চিঠিতে বলা হয়েছে, কর্মচারীদের বেতন-ভাতা ও পেনশন কার্যক্রম আরও সহজ এবং স্বচ্ছ করতে iBAS++-এর Organogram Sub-module-এ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য সংরক্ষণের কাজ চলছে। এতে পদ বা পদবির নাম, মূল গ্রেড এবং পদসংখ্যার তথ্য অন্তর্ভুক্ত করা হবে।

সরকারের আর্থিক ব্যবস্থাপনা আরও সুসংহত করার পাশাপাশি iBAS++-এর Pay Fixation Sub-system-এ জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কাজ সুষ্ঠুভাবে সম্পন্ন করতে এই তথ্য প্রয়োজন বলে জানিয়েছে মাউশি।

নির্দেশনায় আরও বলা হয়েছে, মাউশির অধীন মাঠপর্যায়ের কার্যালয়গুলোকে এনাম কমিশনের পর সৃষ্ট পদগুলোর তথ্যও Organogram Sub-module-এ এন্ট্রি করতে হবে। এ জন্য অর্থ বিভাগের ব্যয় ব্যবস্থাপনা অধিশাখার পৃষ্ঠাঙ্কন করা জিওসহ প্রতিষ্ঠানভিত্তিক জনবলের পূর্ণাঙ্গ তথ্য নির্ধারিত ছকে পাঠাতে হবে।

যেসব তথ্য দিতে হবে

নির্ধারিত ছকে ক্রমিক নম্বর, পদের নাম (বাংলা ও ইংরেজিতে), পদের মূল গ্রেড (Substantive Grade), পদসংখ্যা এবং মন্তব্য উল্লেখ করতে বলা হয়েছে।

মাউশির নির্দেশনা অনুযায়ী, তথ্যের হার্ড কপি উপপরিচালক, এইচআরএম, মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর, ঢাকা, রুম নম্বর-৫৩০-এ পাঠাতে হবে। পাশাপাশি সফট কপি Nikosh ফন্টে Word Document আকারে নির্ধারিত ই-মেইল ঠিকানায় পাঠাতে বলা হয়েছে।

৭ অক্টোবরের মধ্যে এসব তথ্য পাঠানোর নির্দেশ দেওয়া হয়েছে। জাতীয় বেতন স্কেল-২০২৬ অনুযায়ী বেতন নির্ধারণের কার্যক্রম সুষ্ঠুভাবে সম্পন্ন করতেই এ উদ্যোগ নেওয়া হয়েছে।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

বাংলাদেশ বনাম ইন্দোনেশিয়া ম্যাচ শুরু: লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপ ২০২৬-এর (FIFA ASEAN Cup 2026) হাইভোল্টেজ ম্যাচে ইন্দোনেশিয়ার জাকার্তার গেলারো ...

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার ...