আজ ১৮, ২১, ও ২২ ক্যারেট স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: দেশের বাজারে আজ শুক্রবার (২ অক্টোবর) আগের নির্ধারিত দামেই সোনা বিক্রি হচ্ছে। সর্বশেষ গত বুধবার সোনার দাম সমন্বয় করেছিল বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস)। এরপর আর নতুন করে দাম পরিবর্তনের ঘোষণা আসেনি।
বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ী, ২২ ক্যারেটের এক ভরি (১১ দশমিক ৬৬৪ গ্রাম) সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করা হয়েছে।
এ ছাড়া ২১ ক্যারেটের এক ভরি সোনার দাম ২ হাজার ৯৯ টাকা বাড়িয়ে ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা করা হয়েছে। ১৮ ক্যারেটের এক ভরি সোনার দাম ১ হাজার ৮০৮ টাকা বাড়িয়ে নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা।
সনাতন পদ্ধতির এক ভরি সোনার দামও ১ হাজার ১০৮ টাকা বাড়ানো হয়েছে। এই মানের সোনার নতুন দাম নির্ধারণ করা হয়েছে ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা।
তবে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ভ্যাটসহ ২২ ক্যারেটের এক ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা। ২১ ক্যারেটের রুপার দাম ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেটের ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
অর্থাৎ, বাজুসের সর্বশেষ নির্ধারিত দর অনুযায়ীই আজ দেশের বাজারে সোনা ও রুপা বিক্রি হচ্ছে।
রাকিব/
