হাফটাইমে ৬ গোল হজম বাংলাদেশের; লাইভ দেখুন এখানে
নিজস্ব প্রতিবেদক: ফিফা আসিয়ান কাপে বাংলাদেশের দুঃসময় যেন কাটছেই না। গ্রুপ পর্বের শেষ ম্যাচে ইন্দোনেশিয়ার বিপক্ষে প্রথমার্ধেই ৬ গোল হজম করেছে বাংলাদেশ। বিপরীতে একটি গোল শোধ করে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে রয়েছে লাল-সবুজের দল।
মালয়েশিয়ার বিপক্ষে ৩-০ গোলে হার দিয়ে টুর্নামেন্ট শুরু করেছিল বাংলাদেশ। এরপর সিঙ্গাপুরের কাছে ১-০ গোলে হেরে যায় জামাল ভূঁইয়ার দল। ফলে ইন্দোনেশিয়ার বিপক্ষে শেষ ম্যাচে জয় দিয়ে টুর্নামেন্ট শেষ করার লক্ষ্য ছিল বাংলাদেশের।
ম্যাচের শুরুতে কিছুটা গোছানো ফুটবল খেললেও ১১ মিনিটেই প্রথম গোল হজম করে বাংলাদেশ। ওলে রোমেনির পাস থেকে গোল করেন লে বেকার। ২০ মিনিটে নিজের দ্বিতীয় গোল করে ব্যবধান ২-০ করেন তিনি।
এরপর ৩২ মিনিটে ইন্দোনেশিয়া তৃতীয় গোল পায়। ৩৬ মিনিটে অবশ্য বাংলাদেশের হয়ে ব্যবধান কমান শাহরিয়ার ইমন। সুকির ক্রস থেকে হেডে গোল করেন তিনি।
তবে গোল করার পরও স্বস্তি পায়নি বাংলাদেশ। ৩৭ মিনিটে নিজের তৃতীয় গোল করে হ্যাটট্রিক পূর্ণ করেন লে বেকার। ৪২ মিনিটে চতুর্থ গোল করেন তিনি। প্রথমার্ধের যোগ করা সময়ে ইন্দোনেশিয়ার হয়ে ষষ্ঠ গোলটি করেন হাবনার।
ফলে বিরতিতে ৬-১ গোলে পিছিয়ে রয়েছে বাংলাদেশ।
সরাসরি দেখতে এখানে ক্লিক করুন-
অথবা- এখানে ক্লিক করুন-
আয়শা/
