দেশের বাজারে আজকের নতুন স্বর্ণের দাম
নিজস্ব প্রতিবেদক: টানা তিন দফা দাম কমার পর বাংলাদেশের বাজারে আবারও বেড়েছে সোনার দাম। বাংলাদেশ জুয়েলার্স অ্যাসোসিয়েশন (বাজুস) নতুন দর অনুযায়ী, ২২ ক্যারেটের প্রতি ভরি সোনার দাম ২ হাজার ২১৬ টাকা বাড়িয়ে ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা নির্ধারণ করেছে।
নতুন দাম ৩০ সেপ্টেম্বর সকাল ১০টা থেকে কার্যকর হয়েছে। বাজুস জানিয়েছে, স্থানীয় বাজারে তেজাবী সোনার দাম বাড়ায় নতুন করে দাম সমন্বয় করা হয়েছে। এক ভরি সোনা সমান ১১ দশমিক ৬৬৪ গ্রাম।
নতুন দর অনুযায়ী প্রতি ভরি সোনার দাম:
২২ ক্যারেট: ২ লাখ ৩০ হাজার ৭৭২ টাকা
২১ ক্যারেট: ২ লাখ ২০ হাজার ৩৯১ টাকা
১৮ ক্যারেট: ১ লাখ ৮৯ হাজার ২৪৮ টাকা
সনাতন পদ্ধতি: ১ লাখ ৫৪ হাজার ২৫৬ টাকা
এদিকে সোনার দাম বাড়লেও রুপার দাম অপরিবর্তিত রয়েছে। ২২ ক্যারেটের প্রতি ভরি রুপার দাম ৪ হাজার ৩১৬ টাকা, ২১ ক্যারেট ৪ হাজার ১৪১ টাকা, ১৮ ক্যারেট ৩ হাজার ৫৫৮ টাকা এবং সনাতন পদ্ধতির রুপার দাম ২ হাজার ৬৮৩ টাকা।
গয়না কেনার ক্ষেত্রে নির্ধারিত সোনার দামের সঙ্গে প্রযোজ্য ভ্যাট ও মজুরি অতিরিক্ত যোগ হতে পারে।
রাকিব/
