| ঢাকা, বৃহস্পতিবার, ১ অক্টোবর ২০২৬, ১৬ আশ্বিন ১৪৩৩

১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫০০ টাকা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ অক্টোবর ০১ ০৯:১৫:৪৫
১২ কেজির এলপিজি সিলিন্ডারের দাম ২৫০০ টাকা

নিজস্ব প্রতিবেদক: সরকার নির্ধারিত দামের চেয়ে বেশি দামে বিক্রি হচ্ছে ১২ কেজির এলপিজি সিলিন্ডার। রাজধানীর বিভিন্ন এলাকায় কয়েকদিন ধরে একটি সিলিন্ডার ২ হাজার ৩০০ থেকে ২ হাজার ৫০০ টাকা পর্যন্ত বিক্রি হচ্ছে বলে অভিযোগ করেছেন ক্রেতারা।

বাংলাদেশ এনার্জি রেগুলেটরি কমিশন (বিইআরসি) সেপ্টেম্বর মাসের জন্য ১২ কেজি এলপিজি সিলিন্ডারের দাম ১ হাজার ৫৮৫ টাকা নির্ধারণ করেছিল। কিন্তু বাজারে নির্ধারিত দামের তুলনায় ৭০০ থেকে ১ হাজার টাকা পর্যন্ত বেশি নেওয়া হচ্ছে।

ভোক্তাদের অভিযোগ, কৃত্রিম সংকটের কথা বলে খুচরা বিক্রেতারা অতিরিক্ত দাম নিচ্ছেন। অনেক জায়গায় বেশি দাম দিয়েও প্রয়োজন অনুযায়ী এলপিজি পাওয়া যাচ্ছে না বলেও অভিযোগ রয়েছে। বাড়তি দামের কারণে গৃহস্থালি ব্যবহারকারীর পাশাপাশি ছোট ব্যবসায়ীরাও চাপের মধ্যে পড়েছেন।

তবে বিক্রেতাদের দাবি, পরিবেশক ও ডিলারদের কাছ থেকেই বেশি দামে এলপিজি কিনতে হচ্ছে। ফলে সরকার নির্ধারিত দামে বিক্রি করা সম্ভব হচ্ছে না।

এদিকে জ্বালানি মন্ত্রণালয় জানিয়েছে, দেশে এলপিজির সরবরাহে ঘাটতি নেই। কৃত্রিম সংকট তৈরি করে বেশি দামে বিক্রির প্রমাণ পাওয়া গেলে সংশ্লিষ্টদের বিরুদ্ধে ব্যবস্থা নেওয়া হবে।

দেশে ব্যবহৃত এলপিজির প্রায় ৯৮ শতাংশই বেসরকারি প্রতিষ্ঠান আমদানি করে। এর বড় একটি অংশ বাসাবাড়িতে ব্যবহৃত হয়।

সিদ্দিকা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

ভেজা মাঠে টস বিলম্ব, বাংলাদেশ-পাকিস্তান ম্যাচ নিয়ে নতুন আপডেট

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসের পুরুষ ক্রিকেটের প্রথম সেমিফাইনালে বাংলাদেশ ও পাকিস্তানের ম্যাচ শুরু হতে বিলম্ব ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; আর্জেন্টিনা বনাম বলিভিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে বলিভিয়ার বিপক্ষে একচেটিয়া জয় পেয়েছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। প্রথমার্ধের ২-০ ব্যবধানের ...

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

শুরু হল, আর্জেন্টিনা বনাম বলিভিয়া ম্যাচ; লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: আন্তর্জাতিক প্রীতি ম্যাচে মাঠে নেমেছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। কর্দোবার এস্তাদিও মারিও আলবার্তো কেম্পেস স্টেডিয়ামে ...