দুর্গাপূজায় টানা ৫ দিনের ছুটি, বেসরকারি চাকরিজীবীরা পাবেন
নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে ২০২৬ সালে ছুটি বাড়ানোর সিদ্ধান্ত নিয়েছে সরকার। ২২ অক্টোবর বৃহস্পতিবার নির্বাহী আদেশে আরও একদিন ছুটি দেওয়ার নীতিগত সিদ্ধান্ত হয়েছে। মন্ত্রিসভার অনুমোদনের পর এ বিষয়ে প্রজ্ঞাপন জারি করা হবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২০ অক্টোবর নবমী এবং ২১ অক্টোবর বিজয়া দশমীতে ছুটি রয়েছে। এর সঙ্গে ২২ অক্টোবরের নতুন ছুটি এবং ২৩ ও ২৪ অক্টোবর শুক্র ও শনিবারের সাপ্তাহিক ছুটি মিলিয়ে ২০ থেকে ২৪ অক্টোবর পর্যন্ত টানা পাঁচ দিনের ছুটি হবে।
এখন প্রশ্ন, এই ছুটি কি বেসরকারি চাকরিজীবীরাও পাবেন? নির্বাহী আদেশের ছুটি সাধারণত সরকারি, আধা সরকারি ও স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠানের ক্ষেত্রে প্রযোজ্য। বেসরকারি অফিস, ব্যাংক ও কলকারখানায় ছুটি কার্যকর হবে কি না, তা চূড়ান্ত প্রজ্ঞাপনে স্পষ্ট হবে।
তবে জরুরি সেবা, হাসপাতাল, বিদ্যুৎ, পানি, গ্যাস, ফায়ার সার্ভিসসহ প্রয়োজনীয় সেবার প্রতিষ্ঠানগুলো সাধারণত ছুটির বাইরে থাকে।
অর্থাৎ, আপাতত সরকারি চাকরিজীবীদের জন্য ২০ থেকে ২৪ অক্টোবর টানা পাঁচ দিনের ছুটি নিশ্চিত হওয়ার পথে। বেসরকারি খাতে ছুটির বিষয়টি প্রজ্ঞাপন প্রকাশের পরই স্পষ্ট হবে।
সোহাগ/
