| ঢাকা, বুধবার, ৩০ সেপ্টেম্বর ২০২৬, ১৫ আশ্বিন ১৪৩৩

এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে নতুন তথ্য

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ৩০ ২২:২৭:২৫
এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের পে স্কেল নিয়ে নতুন তথ্য

নিজস্ব প্রতিবেদক: এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের নতুন পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য আলাদা কোনো প্রজ্ঞাপন জারি করতে হবে না বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়ের একটি সূত্র। সরকারি চাকরিজীবীদের জন্য জারি করা গেজেটই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ক্ষেত্রেও প্রযোজ্য হবে বলে জানা গেছে।

বুধবার (৩০ সেপ্টেম্বর) শিক্ষা মন্ত্রণালয়ের একটি উচ্চপর্যায়ের সূত্র এ তথ্য জানিয়েছে। সূত্রটি জানায়, মঙ্গলবার অর্থ বিভাগ ও শিক্ষা মন্ত্রণালয়ের উচ্চপর্যায়ের কর্মকর্তাদের মধ্যে এ বিষয়ে আলোচনা হয়েছে। সেখানে এমপিওভুক্ত জনবলের পে স্কেলে অন্তর্ভুক্তির জন্য পৃথক প্রজ্ঞাপনের প্রয়োজন নেই বলে মত দেওয়া হয়েছে।

শিক্ষা মন্ত্রণালয়ের ওই কর্মকর্তা জানান, সরকারি চাকরিজীবীদের জন্য ঘোষিত পে স্কেলের গেজেটই এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য প্রযোজ্য হবে। এর ফলে নতুন পে স্কেলে তাদের বেতনও বাড়বে।

তবে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের ভাতার বিষয়ে এখনই পরিবর্তন হচ্ছে না। সূত্রের তথ্য অনুযায়ী, নতুন পে স্কেল অনুযায়ী বেতন বাড়লেও ভাতাগুলো আগের নিয়মেই বহাল থাকবে।

এ বিষয়ে প্রয়োজনীয় কার্যক্রম মাধ্যমিক ও উচ্চশিক্ষা অধিদপ্তর (মাউশি) পরিচালনা করবে বলে জানিয়েছে শিক্ষা মন্ত্রণালয়।

এর আগে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীদের জন্য পৃথক গেজেট জারি করা হলেও এবার সেই প্রক্রিয়ার প্রয়োজন হবে না বলে সংশ্লিষ্ট কর্মকর্তারা জানিয়েছেন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

বাংলাদেশ বনাম পাকিস্তান সেমিফাইনাল; সম্ভাব্য একাদশ ও যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: জাপানের নিশিনে অবস্থিত কোরোগি স্পোর্টস পার্কে এশিয়ান গেমসের প্রথম সেমিফাইনালে মুখোমুখি হতে যাচ্ছে ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

বিশ্বকাপের পর প্রথমবার মাঠে নামছে আর্জেন্টিনা, প্রতিপক্ষ বলিভিয়া

খেলাধুলা ডেস্ক: ২০২৬ ফুটবল বিশ্বকাপের জমকালো আসর শেষ হওয়ার পর প্রথমবারের মতো আন্তর্জাতিক প্রীতি ম্যাচে ...

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

ব্রাজিল বনাম ভারত; সরাসরি যেভাবে দেখবেন

স্পোর্টস ডেস্ক: ফুটবলপ্রেমীদের জন্য ২০২৬ সালের সবচেয়ে বড় ধামাকা নিয়ে উপমহাদেশের মাটিতে পা রাখছে লাতিন ...