| ঢাকা, মঙ্গলবার, ২৯ সেপ্টেম্বর ২০২৬, ১৪ আশ্বিন ১৪৩৩

দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, জানুন বিস্তারিত

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ২৯ ২২:৫৬:১৯
দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানে কতদিন ছুটি, জানুন বিস্তারিত

নিজস্ব প্রতিবেদক: শারদীয় দুর্গাপূজা উপলক্ষে দেশের বিভিন্ন শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটি শুরু হচ্ছে অক্টোবরের তৃতীয় সপ্তাহে। মাধ্যমিক ও প্রাথমিক বিদ্যালয়, কলেজ, মাদ্রাসা এবং কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে ছুটির মেয়াদ এক নয়। কোথাও টানা ৫ দিন, আবার কোথাও সাপ্তাহিক ছুটিসহ টানা ১০ থেকে ১৬ দিন পর্যন্ত বন্ধ থাকবে শ্রেণি কার্যক্রম।

শিক্ষা মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট দপ্তরের বার্ষিক ছুটির তালিকা অনুযায়ী, দুর্গাপূজার ছুটির সঙ্গে সাপ্তাহিক বন্ধ এবং লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় কয়েক ধরনের শিক্ষাপ্রতিষ্ঠানে দীর্ঘ ছুটি তৈরি হয়েছে।

সরকারি ও বেসরকারি মাধ্যমিক বিদ্যালয়ে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি থাকবে। এর সঙ্গে ছুটির আগে ও পরে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হবে।

সব মিলিয়ে মাধ্যমিক বিদ্যালয়ে টানা ১০ দিনের ছুটি পাওয়া যাবে। অক্টোবরে সাপ্তাহিক ছুটিসহ মোট ১৫ দিন ক্লাস কার্যক্রম চলবে।

সরকারি প্রাথমিক বিদ্যালয়েও ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি নির্ধারিত রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি ও ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় মোট ১০ দিনের ছুটি হবে।

সরকারি ও বেসরকারি কলেজে দুর্গাপূজা ও লক্ষ্মীপূজা উপলক্ষে ১৮ থেকে ২৯ অক্টোবর পর্যন্ত ছুটি রয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় কলেজগুলোতে টানা ১৬ দিন শ্রেণি কার্যক্রম বন্ধ থাকবে।

অক্টোবরে সাপ্তাহিক ছুটিসহ মোট ২০ দিন অবকাশ থাকবে। ফলে মাসটিতে কলেজে ক্লাস চলবে ১০ দিন।

সরকারি ও বেসরকারি মাদ্রাসায় ২০ থেকে ২২ অক্টোবর পর্যন্ত দুর্গাপূজার ছুটি নির্ধারিত হয়েছে। এর সঙ্গে সাপ্তাহিক ছুটি যুক্ত হওয়ায় টানা ছুটি হবে ৫ দিন।

কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানগুলোতে ১৮ থেকে ২২ অক্টোবর পর্যন্ত ছুটি থাকবে। এর সঙ্গে সাপ্তাহিক বন্ধ এবং ২৫ অক্টোবর লক্ষ্মীপূজার ছুটি যুক্ত হওয়ায় টানা ১০ দিন বন্ধ থাকবে শিক্ষাপ্রতিষ্ঠান।

স্বায়ত্তশাসিত বিশ্ববিদ্যালয়গুলোর ছুটির সিদ্ধান্ত সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ নিয়ে থাকে। তাই দুর্গাপূজা উপলক্ষে ছুটি থাকলেও কোনো বিশ্ববিদ্যালয়ে কতদিন একাডেমিক ও প্রশাসনিক কার্যক্রম বন্ধ থাকবে, তা সংশ্লিষ্ট বিশ্ববিদ্যালয়ের একাডেমিক ক্যালেন্ডারের ওপর নির্ভর করবে।

ফলে দুর্গাপূজায় শিক্ষাপ্রতিষ্ঠানভেদে ছুটির সময় আলাদা হচ্ছে। বিশেষ করে কলেজে টানা ১৬ দিনের ছুটি থাকলেও মাধ্যমিক, প্রাথমিক ও কারিগরি শিক্ষাপ্রতিষ্ঠানে টানা ছুটি হবে ১০ দিন।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

না খেলেই সেমিফাইনালে বাংলাদেশ

ক্রীড়া প্রতিবেদক: বৃষ্টির কারণে এশিয়ান গেমস ২০২৬-এর পুরুষ ক্রিকেটে বাংলাদেশ ও মালয়েশিয়ার কোয়ার্টার ফাইনাল ম্যাচটি ...

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

আসিফ নজরুলের সিদ্ধান্তেই বিশ্বকাপে যায়নি বাংলাদেশ

নিজস্ব প্রতিবেদক: চলতি বছরের ফেব্রুয়ারিতে ভারতের মাটিতে অনুষ্ঠিত টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ। নিরাপত্তা শঙ্কার ...

ফুটবল

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

৩০ মিনিটের খেলা শেষ; ব্রাজিল বনাম অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

খেলাধুলা ডেস্ক: আন্তর্জাতিক প্রীতি ফুটবল সিরিজের দ্বিতীয় ম্যাচে মাত্র ৫ মিনিটের অবিশ্বাস্য ঝড়ে পাঁচবারের বিশ্বচ্যাম্পিয়ন ...

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

একটু পর শুরু ব্রাজিল-অস্ট্রেলিয়া ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: প্রথম ম্যাচে প্রত্যাশিত ফল না পাওয়ার পর ঘুরে দাঁড়ানোর লক্ষ্য নিয়ে আজ মাঠে ...