| ঢাকা, মঙ্গলবার, ৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৮ ০৯:০৭:৫৪
প্রথমবার সব গ্রেডের সরকারি চাকরিজীবীরা পাবেন মোবাইল ভাতা

নিজস্ব প্রতিবেদক: নবম জাতীয় পে-স্কেল কার্যকর হলে প্রথমবারের মতো সব গ্রেডের সরকারি কর্মচারী মোবাইল ভাতার আওতায় আসবেন। এতদিন পঞ্চম গ্রেড পর্যন্ত সরকারি কর্মচারীরা এ সুবিধা পেয়ে আসছিলেন। দাপ্তরিক কাজে মোবাইল ফোন ও ইন্টারনেট ব্যবহারের প্রয়োজনীয়তা বিবেচনায় নিয়ে এ সুবিধা সম্প্রসারণের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

সোমবার (৩১ আগস্ট) মন্ত্রিসভার বৈঠকে জাতীয় বেতনস্কেল ২০২৬ অনুমোদনের পর অর্থ মন্ত্রণালয়ের এক প্রেস বিজ্ঞপ্তিতে মোবাইল ভাতার আওতা বাড়ানোর বিষয়টি জানানো হয়।

কোন গ্রেডে কত মোবাইল ভাতা

বর্তমানে প্রথম থেকে তৃতীয় গ্রেডের কর্মকর্তারা মাসে ১ হাজার ৫০০ টাকা এবং চতুর্থ ও পঞ্চম গ্রেডের কর্মকর্তারা ১ হাজার টাকা করে মোবাইল ভাতা পান।

জাতীয় বেতন কমিশন ২০২৫-এর প্রস্তাবে ষষ্ঠ থেকে দশম গ্রেডের কর্মচারীদের মাসে ৫০০ টাকা এবং ১১তম থেকে ২০তম গ্রেডের কর্মচারীদের ৪০০ টাকা করে মোবাইল ভাতা দেওয়ার সুপারিশ করা হয়েছিল।

সে হিসাবে প্রস্তাবিত হারে ভাতা হলে গ্রেডভিত্তিক পরিমাণ দাঁড়াত:

* ১ম থেকে ৩য় গ্রেড: ১ হাজার ৫০০ টাকা

* ৪র্থ ও ৫ম গ্রেড: ১ হাজার টাকা

* ৬ষ্ঠ থেকে ১০ম গ্রেড: ৫০০ টাকা

* ১১তম থেকে ২০তম গ্রেড: ৪০০ টাকা

এই হারে ভাতা বাস্তবায়ন করা হলে স্বায়ত্তশাসিত প্রতিষ্ঠান ও করপোরেশন বাদে সরকারের অতিরিক্ত বার্ষিক ব্যয় প্রায় ৬০৬ কোটি টাকা হতে পারত।

সচিব কমিটির সুপারিশে ভাতার হার কমছে

সব গ্রেডকে মোবাইল ভাতার আওতায় আনার বিষয়ে সচিব কমিটি একমত হলেও ভাতার হার কমানোর সুপারিশ করেছে।

কমিটির প্রস্তাব অনুযায়ী:

* ১ম থেকে ৫ম গ্রেড: মাসে ৫০০ টাকা

* ৬ষ্ঠ থেকে ২০তম গ্রেড: মাসে ১৫০ টাকা

সচিব কমিটির এক কর্মকর্তা জানান, বর্তমানে সরকারি দাপ্তরিক যোগাযোগের ক্ষেত্রে সব স্তরের কর্মচারীকেই মোবাইল ফোন ব্যবহার করতে হয়। তাই সব গ্রেডকে ভাতার আওতায় আনা যৌক্তিক। তবে সরকারের অতিরিক্ত ব্যয়ের বিষয়টি বিবেচনায় নিয়ে ভাতার হার পুনর্নির্ধারণের প্রয়োজন রয়েছে।

ধাপে ধাপে বাস্তবায়ন হবে নতুন পে-স্কেল

জাতীয় বেতনস্কেল ২০২৬ আগামী ১ জুলাই ২০২৬ থেকে ধাপে ধাপে বাস্তবায়নের সিদ্ধান্ত নেওয়া হয়েছে। আর্থিক সংশ্লেষ ও মূল্যস্ফীতির ওপর সম্ভাব্য প্রভাব বিবেচনায় নিয়ে চলতি ২০২৬-২৭ এবং পরবর্তী ২০২৭-২৮ অর্থবছরে পর্যায়ক্রমে এটি কার্যকর করা হবে।

নতুন বেতনস্কেলের সুবিধা পাবেন প্রায় ২৪ লাখ সামরিক ও অসামরিক সরকারি কর্মচারী। এর পাশাপাশি প্রায় সোয়া ৯ লাখ অবসরপ্রাপ্ত কর্মচারী ও অন্যান্য যোগ্য সুবিধাভোগীও এর আওতায় আসবেন।

বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য নতুন ভাতা

নতুন পে-স্কেলে সরকারি কর্মচারীদের জন্য আরও কিছু সুবিধা যুক্ত করার সিদ্ধান্ত হয়েছে। এর মধ্যে প্রথমবারের মতো বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য ভাতা দেওয়ার ব্যবস্থাও রয়েছে।

সিদ্ধান্ত অনুযায়ী, সরকারি কর্মচারীরা বিশেষ চাহিদাসম্পন্ন প্রতিটি সন্তানের জন্য মাসে ৩ হাজার টাকা করে ভাতা পাবেন।

ফলে নতুন পে-স্কেল কার্যকর হলে সরকারি চাকরিজীবীদের বেতন-ভাতার কাঠামোয় মোবাইল ভাতার পরিধি বাড়ার পাশাপাশি বিশেষ চাহিদাসম্পন্ন সন্তানের জন্য নতুন আর্থিক সুবিধাও যুক্ত হবে।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

এশিয়ান গেমসে বাংলাদেশের ক্রিকেট ম্যাচ কবে, কোথায়

নিজস্ব প্রতিবেদক: এশিয়ান গেমসে ক্রিকেটে বাংলাদেশের লক্ষ্য এবারও পদক। তবে সেই লক্ষ্যে পৌঁছানোর পথ শুরু ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বার্সেলোনা-ভ্যালেন্সিয়া, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: লা লিগায় নিজেদের দুর্দান্ত ফর্ম বজায় রেখে ভ্যালেন্সিয়াকে তাদেরই মাঠে ৫-০ গোলের বড় ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...