| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব ধরনের বিল

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৪ ১৭:০৬:৪০
হোয়াটসঅ্যাপেই দেওয়া যাবে বিদ্যুৎ-গ্যাসসহ সব ধরনের বিল

নিজস্ব প্রতিবেদক: বিদ্যুৎ, গ্যাস, পানি কিংবা ক্রেডিট কার্ডের বিল দিতে এখন আর একাধিক অ্যাপ ব্যবহার করতে হবে না। জনপ্রিয় মেসেজিং প্ল্যাটফর্ম হোয়াটসঅ্যাপেই সরাসরি বিভিন্ন ধরনের বিল পরিশোধের সুবিধা চালু করেছে মেটা।

প্রাথমিকভাবে ভারতে চালু হওয়া ‘Bill Payments’ সুবিধার মাধ্যমে ব্যবহারকারীরা হোয়াটসঅ্যাপের ভেতর থেকেই দৈনন্দিন বিভিন্ন বিল খুঁজে দেখা, পরিচালনা এবং পরিশোধ করতে পারবেন। পরিষেবাটি Bharat Connect নেটওয়ার্কের মাধ্যমে পরিচালিত হচ্ছে।

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, নতুন এই সুবিধায় ৩০টি ক্যাটাগরির ২২ হাজার ৭২২টি বিলারের সেবা পাওয়া যাবে। এর মধ্যে রয়েছে বিদ্যুৎ, গ্যাস, পানি, FASTag, ইনস্যুরেন্স, ক্রেডিট কার্ড এবং ঋণের কিস্তিসহ বিভিন্ন ধরনের বিল।

কীভাবে হোয়াটসঅ্যাপে বিল দেবেন

বিল পরিশোধের প্রক্রিয়াটি বেশ সহজ। প্রথমে হোয়াটসঅ্যাপের হোম স্ক্রিনের ওপরে থাকা ₹ আইকনে ট্যাপ করতে হবে। এরপর প্রয়োজনীয় বিলের ক্যাটাগরি এবং সংশ্লিষ্ট বিলার নির্বাচন করতে হবে।

পরবর্তী ধাপে গ্রাহক বা অ্যাকাউন্টের প্রয়োজনীয় তথ্য দিতে হবে। তথ্য যাচাই হওয়ার পর হোয়াটসঅ্যাপেই সংশ্লিষ্ট বিলের পরিমাণ ও অন্যান্য তথ্য দেখা যাবে। সবকিছু ঠিক থাকলে পেমেন্টের মাধ্যম নির্বাচন করে বিল পরিশোধ করা যাবে।

পেমেন্টের জন্য থাকছে UPI, ডেবিট কার্ড ও ক্রেডিট কার্ডের সুবিধা। ফলে বিল পরিশোধ করতে আলাদা কোনো অ্যাপে যাওয়ার প্রয়োজন হবে না।

এক জায়গায় একাধিক বিলের হিসাব

হোয়াটসঅ্যাপের নতুন বিল পেমেন্টস সুবিধায় শুধু বিল পরিশোধই নয়, আগের ও আসন্ন বিলের তথ্যও দেখা যাবে। আগে যেসব বিলারের মাধ্যমে পেমেন্ট করা হয়েছে, সেগুলোও দ্রুত ব্যবহারের জন্য পাওয়া যাবে।

এ ছাড়া একই বিলারের অধীনে একাধিক অ্যাকাউন্ট পরিচালনার সুবিধা থাকছে। অর্থাৎ নিজের বাড়ি, অফিস কিংবা পরিবারের অন্য সদস্যদের একাধিক বিল একটি জায়গা থেকেই ব্যবস্থাপনা করা যাবে।

ধাপে ধাপে সবার কাছে পৌঁছাবে

হোয়াটসঅ্যাপ জানিয়েছে, বিল পেমেন্টস সুবিধাটি বর্তমানে ভারতে ধীরে ধীরে চালু করা হচ্ছে। আগামী কয়েক সপ্তাহের মধ্যে অ্যান্ড্রয়েড ও আইওএস ব্যবহারকারীদের জন্য এটি আরও বিস্তৃতভাবে উন্মুক্ত করা হবে।

হোয়াটসঅ্যাপে ইতোমধ্যে মোবাইল রিচার্জ, ইউপিআই পেমেন্ট, বিভিন্ন শহরে মেট্রো টিকিট এবং সরকারি সেবার মতো সুবিধা রয়েছে। নতুন বিল পেমেন্টস ফিচারের মাধ্যমে দৈনন্দিন আর্থিক লেনদেনে প্ল্যাটফর্মটির ব্যবহার আরও বাড়ানোর উদ্যোগ নিয়েছে মেটা।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

টানা দুই হারে চাকরি হারালেন বাংলাদেশের কোচ!

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপের বাছাইপর্বে টানা দুই ম্যাচে হেরে বিপাকে পড়েছে বাংলাদেশ। এমন ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...