| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়

জাতীয় ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৪ ১২:১০:৪৮
সম্পদের হিসাব না দিলে পে-স্কেল নয়

নিজস্ব প্রতিবেদক: সরকারি চাকরিজীবীদের নতুন জাতীয় বেতনকাঠামো মন্ত্রিসভায় অনুমোদন পাওয়াকে স্বাগত জানিয়েছে ট্রান্সপারেন্সি ইন্টারন্যাশনাল বাংলাদেশ (টিআইবি)। তবে নতুন পে-স্কেলের সুবিধা পাওয়ার ক্ষেত্রে আয় ও সম্পদের বিবরণী প্রকাশের শর্ত যুক্ত করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

টিআইবির প্রস্তাব, যেসব সরকারি চাকরিজীবী প্রতিবছর নিজেদের আয় ও সম্পদের বিবরণী প্রকাশ করবেন, শুধু তাদেরই নতুন বেতনকাঠামোর আওতায় আনা উচিত। আর যারা সম্পদ বিবরণী প্রকাশ করবেন না, তাদের জন্য নতুন পে-স্কেল প্রযোজ্য না করার আহ্বান জানিয়েছে সংস্থাটি।

গত মঙ্গলবার (১ সেপ্টেম্বর) এক বিবৃতিতে এ আহ্বান জানান টিআইবির নির্বাহী পরিচালক ইফতেখারুজ্জামান।

টিআইবির মতে, সরকারি চাকরিজীবীদের নিয়মিত সম্পদ বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা কার্যকর করা গেলে সরকারি খাতে স্বচ্ছতা ও জবাবদিহি বাড়বে। একই সঙ্গে দুর্নীতি ও হয়রানিমুক্ত সেবা নিশ্চিত করাও সহজ হবে।

ইফতেখারুজ্জামান বলেন, আর্থিক সক্ষমতার সীমাবদ্ধতা থাকা সত্ত্বেও তিন ধাপে সরকারি কর্মজীবীদের নতুন পে-স্কেল বাস্তবায়নের সিদ্ধান্ত যৌক্তিক। জীবনযাত্রার ব্যয়ের সঙ্গে সরকারি কর্মজীবীদের বেতন-ভাতা সামঞ্জস্যপূর্ণ না হলে তাদের কাছ থেকে সর্বোচ্চ পেশাগত দক্ষতা ও দুর্নীতিমুক্ত সেবা প্রত্যাশা করা কঠিন।

তিনি বলেন, অনেক সরকারি কর্মজীবী অনিয়ম ও দুর্নীতি থেকে দূরে থেকে দায়িত্ব পালন করেন এবং সৎভাবে জীবনযাপন করেন। তাদের জন্য নতুন বেতন স্কেল ন্যায়সংগত ও প্রয়োজনীয়।

তবে দুর্নীতি ও ক্ষমতার অপব্যবহারের মাধ্যমে অবৈধ অর্থ-সম্পদ অর্জনে জড়িত ব্যক্তিদের ক্ষেত্রে কোনো শর্ত ছাড়া নতুন বেতন স্কেল কার্যকর করা অযৌক্তিক বলে মনে করে টিআইবি।

অষ্টম পে-স্কেলের অভিজ্ঞতা নিয়ে সতর্কতা

টিআইবির নির্বাহী পরিচালক বলেন, ২০১৫ সালে বাস্তবায়িত অষ্টম পে-স্কেল নিয়েও সরকারি খাতে অনিয়ম, দুর্নীতি ও ঘুষ কমার প্রত্যাশা ছিল। কিন্তু বেতন-ভাতা বাড়ানোর পর অনিয়ম ও দুর্নীতির ব্যাপকতা কমার পরিবর্তে আরও বেড়েছে বলে তিনি উল্লেখ করেন।

এবার যেন একই পরিস্থিতির পুনরাবৃত্তি না ঘটে, সে বিষয়ে সতর্ক থাকার আহ্বান জানিয়েছে টিআইবি।

সরকারি খাতে দুর্নীতি নিয়ন্ত্রণে সম্পদ বিবরণী প্রকাশের বাধ্যবাধকতা নিশ্চিত করার ওপরও জোর দিয়েছেন ইফতেখারুজ্জামান। তার মতে, এ ব্যবস্থা কার্যকর করা না গেলে সরকারি খাতে দুর্নীতির দুষ্টচক্র থেকে জনগণের পরিত্রাণ কঠিন হবে।

মূল্যস্ফীতি বাড়ার আশঙ্কা

নতুন বেতনকাঠামোর কারণে নিত্যপণ্যের দাম ও মূল্যস্ফীতি আরও বাড়তে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেছে টিআইবি।

সংস্থাটির বিবৃতিতে বলা হয়, দ্রব্যমূল্যের ঊর্ধ্বগতির কারণে স্বল্প আয়ের কর্মজীবী ও সাধারণ মানুষ ইতোমধ্যে চাপে রয়েছেন। নতুন বেতনকাঠামোর প্রভাবে মূল্যস্ফীতি আরও বাড়লে তাদের দুর্ভোগও বাড়তে পারে।

এ অবস্থায় মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়ার পাশাপাশি সরকারি চাকরিজীবীদের নতুন বেতন-ভাতা কার্যকরের ক্ষেত্রে সম্পদ বিবরণী প্রকাশের শর্ত যুক্ত করার বিষয়ে সরকারের দূরদর্শী সিদ্ধান্ত প্রত্যাশা করেছে টিআইবি।

সোহাগ/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...