| ঢাকা, শুক্রবার, ৪ সেপ্টেম্বর ২০২৬, ২০ ভাদ্র ১৪৩৩

তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

বিশ্ব ডেস্ক . বিনোদন৬৯.কম
২০২৬ সেপ্টেম্বর ০৪ ১০:৫১:০৬
তেল চুরি করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় প্রাণ গেল ৪৩ জনের

নিজস্ব প্রতিবেদক: পশ্চিম আফ্রিকার দেশ নাইজেরিয়ায় তেল চুরির চেষ্টা করতে গিয়ে বিষাক্ত ধোঁয়ায় অন্তত ৪৩ জনের মৃত্যু হয়েছে। এ ঘটনায় আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন বলে জানা গেছে।

বৃহস্পতিবার (৩ সেপ্টেম্বর) মধ্যরাতে দেশটির রিভার্স প্রদেশের ওক্রিকা এলাকার ওকারি জেটিতে এ ঘটনা ঘটে। বার্তাসংস্থা আনাদোলু এজেন্সির এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।

প্রতিবেদন অনুযায়ী, ওক্রিকা ও আশপাশের এলাকার ২০০ জনেরও বেশি তরুণ কাঠের নৌকায় করে ওই জেটিতে যান। সেখানে পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য অবৈধভাবে সংগ্রহ করে নৌকায় তোলার চেষ্টা করা হচ্ছিল।

এ সময় পাইপলাইনের ভেতর দিয়ে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য সরবরাহের কারণে ঘন বিষাক্ত ধোঁয়া ছড়িয়ে পড়ে। এতে অনেকেই অসুস্থ হয়ে জ্ঞান হারান। কয়েকজন নৌকা থেকে নদীতে পড়ে ডুবে যান বলেও জানা গেছে।

নাইজার ডেল্টাভিত্তিক পরিবেশ ও মানবাধিকার সংগঠন ইয়ুথস অ্যান্ড এনভায়রনমেন্টাল অ্যাডভোকেসি সেন্টার (YEAH-Nigeria) একাধিক মৃত্যুর খবর নিশ্চিত করেছে।

সংগঠনটির নির্বাহী পরিচালক ফাইনফেস ডুমনামেনে ফাইনফেস বলেন, নিহতরা একটি পাইপলাইন থেকে পেট্রোলিয়ামজাত পণ্য সংগ্রহের জন্য অবৈধভাবে একটি ট্যাপিং পয়েন্ট তৈরি করেছিলেন বলে অভিযোগ রয়েছে।

তিনি জানান, পাইপলাইনে উচ্চচাপে পেট্রোলিয়ামজাত পণ্য পরিবহনের সময় তরুণেরা একই সঙ্গে তা অপেক্ষমাণ নৌকায় নেওয়ার চেষ্টা করছিলেন। এতে তারা বিষাক্ত ধোঁয়ার সংস্পর্শে আসেন। পরে নদীতে বেশ কয়েকটি মরদেহ ভাসতে দেখা যায়। আরও কয়েকজন নিখোঁজ রয়েছেন।

ঘটনার বিষয়ে পুলিশের মুখপাত্র ব্লেসিং আগাবে বলেন, ঘটনার প্রকৃত চিত্র ও ভয়াবহতা নিরূপণে তদন্ত চলছে।

জানা গেছে, ওই পাইপলাইনের মাধ্যমে ইন্দোরামা এলেমে পেট্রোকেমিক্যালস এলাকা থেকে পোর্ট হারকোর্ট শোধনাগার করিডোর হয়ে রপ্তানির জন্য অপেক্ষমাণ জাহাজে পেট্রোলিয়ামজাত পণ্য পাঠানো হয়।

নাইজেরিয়ায় তেল চুরি দীর্ঘদিনের সমস্যা

নাইজেরিয়ায় তেল চুরি ও অবৈধ তেল শোধনাগারের কার্যক্রম দীর্ঘদিন ধরে বড় ধরনের সমস্যা হয়ে রয়েছে। দেশটির নিরাপত্তা বাহিনী নিয়মিত এসব অবৈধ কার্যক্রমের বিরুদ্ধে অভিযান চালিয়ে আসছে।

নাইজেরিয়ার সেনাবাহিনী জানিয়েছে, চলতি বছরের এপ্রিল মাসে রিভার্স, ডেল্টা ও আকওয়া ইবোম প্রদেশে অভিযান চালিয়ে ১০টি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করা হয়। একই অভিযানে তেল চুরির সঙ্গে জড়িত থাকার সন্দেহে ৯ জনকে গ্রেপ্তার করা হয়।

এ সময় ১ লাখ ৩০ হাজার লিটারের বেশি চোরাই অপরিশোধিত তেল এবং ২৬ হাজার লিটারের বেশি অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয় বলে জানিয়েছে সেনাবাহিনী।

এর আগে গত ২৮ আগস্ট রিভার্স প্রদেশে অভিযান চালিয়ে দুটি অবৈধ তেল শোধনাগার ধ্বংস করে নাইজেরিয়ার নৌবাহিনী। ওই অভিযানে অবৈধভাবে পরিশোধিত বলে সন্দেহ করা ৩৪ হাজার লিটার অটোমোটিভ গ্যাস অয়েল উদ্ধার করা হয়েছিল।

আশা/

আপনার জন্য নির্বাচিত নিউজ

ক্রিকেট

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

এশিয়ান গেমসে বাংলাদেশের দল ঘোষণা, অধিনায়ক লিটন

নিজস্ব প্রতিবেদক: ২০তম এশিয়ান গেমসে পুরুষ ক্রিকেট ইভেন্টের জন্য ১৫ সদস্যের দল ঘোষণা করেছে বাংলাদেশ ...

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

সাব্বিরের ব্যাটে অস্ট্রেলিয়ার টানা জয় বাংলাদেশের

নিজস্ব প্রতিবেদক: সাব্বির রহমানের দুর্দান্ত ব্যাটিংয়ে অস্ট্রেলিয়ার ডারউইনে হোবার্ট হারিকেন্স একাডেমিকে হারিয়েছে বাংলাদেশ হাই পারফরম্যান্স ...

ফুটবল

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার বিপক্ষে মাঠে নেমেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ফুটবল ...

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল

নিজস্ব প্রতিবেদক: এএফসি অনূর্ধ্ব-২০ এশিয়ান কাপ ২০২৭ বাছাইপর্বে সিরিয়ার কাছে ৩-০ গোলে হেরেছে বাংলাদেশ অনূর্ধ্ব-২০ ...