সব নাগরিকের জন্য আসছে ‘এক-আইডি’, জন্মের পরই পরিচয়
নিজস্ব প্রতিবেদক: দেশের সব নাগরিকের জন্য একটি একক ও স্থায়ী পরিচয়পত্র চালুর উদ্যোগ নিয়েছে সরকার। নতুন এই পরিচয়পত্রের নাম দেওয়া হচ্ছে ‘ইউনিফায়েড ডিজিটাল আইডেনটিটি’ বা ‘এক-আইডি’। পরিকল্পনা অনুযায়ী, জন্মের পরই শিশুকে এই পরিচয়পত্র দেওয়া হবে। পরবর্তী সময়ে স্বাস্থ্য, শিক্ষা, সরকারি সেবাসহ বিভিন্ন ক্ষেত্রে নাগরিকের পরিচয় নিশ্চিত করতে এই আইডি ব্যবহার করা হবে।
এ লক্ষ্যে তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগ ‘ডিজিটাল সার্ভিস ট্রান্সফরমেশন ফর অ্যাকসেস অ্যান্ড রেজিলিয়েন্স’ বা ডি-স্টার নামে একটি নতুন প্রকল্প হাতে নিয়েছে। প্রকল্পটি বাস্তবায়নের দায়িত্ব পাবে বাংলাদেশ কম্পিউটার কাউন্সিল। ২০২৬ থেকে ২০৩১ সাল পর্যন্ত পাঁচ বছর মেয়াদি প্রকল্পটির প্রাথমিক প্রস্তাব অনুমোদনের প্রক্রিয়ার জন্য পরিকল্পনা কমিশনে পাঠানো হয়েছে।
জন্মের পরই মিলবে ‘এক-আইডি’
বর্তমানে বাংলাদেশে জন্মের পর শিশুর জন্মনিবন্ধন করা হয় এবং ১৮ বছর বয়স হলে জাতীয় পরিচয়পত্র বা এনআইডি দেওয়া হয়। নতুন ব্যবস্থায় দেশের সব নাগরিককে জন্মের পর থেকেই একটি স্বতন্ত্র ও স্থায়ী পরিচয় দেওয়ার পরিকল্পনা করা হয়েছে।
এই পরিচয়পত্র চালু হলে সরকারি বিভিন্ন সেবা নিতে নাগরিককে একই তথ্য বারবার জমা দিতে হবে না। একটি নির্দিষ্ট পরিচয়ের মাধ্যমে সংশ্লিষ্ট নাগরিকের প্রয়োজনীয় তথ্য যাচাই ও সেবা দেওয়ার ব্যবস্থা করা হবে।
ধীরে ধীরে অকার্যকর হবে অন্য কার্ড
তথ্য ও যোগাযোগপ্রযুক্তি বিভাগের কর্মকর্তাদের মতে, ‘এক-আইডি’ চালু হলে ধীরে ধীরে বর্তমানে ব্যবহৃত বিভিন্ন পরিচয়পত্রের কার্যকারিতা কমে আসতে পারে। জাতীয় পরিচয়পত্র (এনআইডি), ফ্যামিলি কার্ড ও কৃষক কার্ডের মতো বিভিন্ন কার্ডের সেবা নতুন একক পরিচয়পত্রের মাধ্যমে দেওয়ার পরিকল্পনা রয়েছে।
তবে কোন কার্ড কখন এবং কীভাবে প্রতিস্থাপিত হবে, সে বিষয়ে এখনো সব সিদ্ধান্ত চূড়ান্ত হয়নি।
১৮ কোটি নাগরিকের জন্য কার্ড তৈরির পরিকল্পনা
প্রকল্পের প্রাথমিক প্রস্তাব পর্যালোচনা করে দেখা যায়, বাংলাদেশ পরিসংখ্যান ব্যুরোর (বিবিএস) সর্বশেষ জনশুমারির তথ্যের ভিত্তিতে প্রায় ১৮ কোটি নাগরিকের জন্য ‘এক-আইডি’ তৈরির পরিকল্পনা করা হয়েছে। তবে কার্ড উৎপাদন ও মুদ্রণের লক্ষ্যমাত্রা ধরা হয়েছে ২০ কোটি।
প্রতিটি পলিকার্বোনেট চিপযুক্ত কার্ড উৎপাদন ও মুদ্রণে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ২ মার্কিন ডলার। এর সঙ্গে প্রতিটি কার্ড বিতরণ ও সরবরাহে আরও ১ ডলার খরচ ধরা হয়েছে। সব মিলিয়ে একটি কার্ড উৎপাদন, মুদ্রণ, বিতরণ ও সরবরাহে সম্ভাব্য ব্যয় হবে প্রায় ৩৬৯ টাকা।
প্রকল্পে সম্ভাব্য ব্যয় ৯ হাজার ১৯৩ কোটি টাকা
ডি-স্টার প্রকল্পে সম্ভাব্য ব্যয় ধরা হয়েছে ৯ হাজার ১৯৩ কোটি টাকা। এর মধ্যে সরকারের নিজস্ব অর্থায়ন বা জিওবি থেকে ৭ হাজার ৬৬৩ কোটি টাকা দেওয়ার প্রস্তাব রয়েছে। বাকি ১ হাজার ৫৩০ কোটি টাকা বিশ্বব্যাংকের ঋণ থেকে আসার কথা রয়েছে।
প্রকল্পের সবচেয়ে বড় অংশের অর্থ ব্যয় হবে কার্ড উৎপাদন, মুদ্রণ, নাগরিকদের বায়োমেট্রিক তথ্য, বিশেষ করে আঙুলের ছাপ সংগ্রহ এবং কার্ড বিতরণে। এসব কাজে মোট ৭ হাজার ৩৮০ কোটি টাকা ব্যয়ের প্রাথমিক হিসাব করা হয়েছে।
এক তথ্যভান্ডারের মাধ্যমে কমবে নাগরিক ভোগান্তি
বর্তমানে দেশে এনআইডি, জন্মনিবন্ধন, পাসপোর্ট, ড্রাইভিং লাইসেন্স ও কর শনাক্তকরণ নম্বর বা টিআইএনের মতো বিভিন্ন পরিচয়পত্র ও পরিচিতি নম্বর চালু রয়েছে।
বিশেষজ্ঞদের মতে, এসব ব্যবস্থার তথ্যভান্ডারের মধ্যে কার্যকর আন্তঃসংযোগ তৈরি করা গেলে নাগরিকদের একই তথ্য বারবার দেওয়ার প্রয়োজন কমবে। সরকারি সেবা নেওয়ার সময় বিভিন্ন দপ্তরে একই তথ্য জমা দেওয়ার ঝামেলাও কমতে পারে।
সরকারের নতুন উদ্যোগ বাস্তবায়িত হলে নাগরিক পরিচয় ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসতে পারে। তবে ‘এক-আইডি’ চালুর আগে প্রকল্পের অনুমোদন, তথ্যের নিরাপত্তা, বিভিন্ন বিদ্যমান পরিচয়পত্রের সঙ্গে সমন্বয় এবং বাস্তবায়ন পদ্ধতির মতো বিষয়গুলো চূড়ান্ত করতে হবে।
সিদ্দিকা/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
- তিনটি ২০০MP ক্যামেরা নিয়ে আসছে OPPO Find X10 Pro Max
