পে স্কেল চালু হলেই বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
নিজস্ব প্রতিবেদক: নতুন পে স্কেল বাস্তবায়ন শুরু হলে সরকারি চাকরিজীবীদের বর্তমানে চালু থাকা ১০ থেকে ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ বাতিল হয়ে যাবে। এর পরিবর্তে নতুন বেতন কাঠামো অনুযায়ী বাড়ানো মূল বেতন কার্যকর হবে। নতুন পে স্কেলে গ্রেডভেদে মূল বেতন সর্বনিম্ন ১০০ শতাংশ থেকে সর্বোচ্চ ১৪২ শতাংশ পর্যন্ত বাড়ানো হয়েছে।
নতুন বেতন কাঠামো অনুযায়ী, আগামী ১ জুলাই থেকে ধাপে ধাপে বর্ধিত মূল বেতন কার্যকর হবে। তবে নতুন কাঠামো অনুযায়ী সব ধরনের ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
নতুন পে স্কেল কীভাবে ধাপে ধাপে বাস্তবায়িত হবে এবং কোন গ্রেডে কত বেতন বাড়ছে, তা নিয়ে সরকারি চাকরিজীবীদের মধ্যে ব্যাপক আগ্রহ তৈরি হয়েছে।
বাতিল হবে ‘বিশেষ সুবিধা’
বর্তমানে ১০ম থেকে ২০তম গ্রেডের সরকারি চাকরিজীবীরা মূল বেতনের অতিরিক্ত ১৫ শতাংশ ‘বিশেষ সুবিধা’ পাচ্ছেন। অন্যদিকে ১ম থেকে ৯ম গ্রেডের কর্মকর্তা-কর্মচারীরা পাচ্ছেন ১০ শতাংশ বিশেষ সুবিধা।
নতুন পে স্কেল কার্যকর হলে এই বিশেষ সুবিধা আর থাকবে না। এর পরিবর্তে নতুন বেতন কাঠামোয় নির্ধারিত বর্ধিত মূল বেতন দেওয়া হবে।
১ম থেকে ৯ম গ্রেডে যেভাবে বাড়বে বেতন
১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীদের জন্য নতুন বর্ধিত মূল বেতন তিন ধাপে কার্যকর হবে।
প্রথম ধাপে চলতি বছরের জুলাই থেকে নতুন বর্ধিত মূল বেতনের ৪০ শতাংশ কার্যকর হবে। এরপর ২০২৭ সালের জানুয়ারি থেকে আরও ৩০ শতাংশ এবং একই বছরের জুলাই থেকে অবশিষ্ট ৩০ শতাংশ কার্যকর করা হবে।
অর্থাৎ, তিন ধাপে ১ম থেকে ৯ম গ্রেডের চাকরিজীবীরা নতুন বর্ধিত মূল বেতনের পুরো ১০০ শতাংশ পাবেন। তবে নতুন কাঠামো অনুযায়ী সব ধরনের ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
১০ম থেকে ২০তম গ্রেডে অগ্রাধিকার
স্বল্প আয়ের কর্মচারীদের বিষয়টি বিবেচনায় নিয়ে ১০ম থেকে ২০তম গ্রেডের চাকরিজীবীদের নতুন বেতন বাস্তবায়নে তুলনামূলক বেশি অগ্রাধিকার দেওয়া হয়েছে।
এই গ্রেডগুলোর চাকরিজীবীরা প্রথম ধাপে চলতি বছরের জুলাই থেকে ডিসেম্বর পর্যন্ত নতুন বর্ধিত মূল বেতনের ৫০ শতাংশ পাবেন। দ্বিতীয় ধাপে ২০২৭ সালের জানুয়ারি থেকে জুন পর্যন্ত আরও ২৫ শতাংশ এবং তৃতীয় ধাপে একই বছরের জুলাই থেকে ডিসেম্বরের মধ্যে অবশিষ্ট ২৫ শতাংশ কার্যকর হবে।
ফলে প্রথম ধাপে তারা নতুন বর্ধিত বেতনের ৫০ শতাংশ, দ্বিতীয় ধাপে মোট ৭৫ শতাংশ এবং তৃতীয় ধাপে পুরো ১০০ শতাংশ পাবেন।
তবে নতুন বেতন কাঠামো অনুযায়ী সব ধরনের ভাতা কার্যকর হবে ২০২৮ সালের ১ জানুয়ারি থেকে।
কোন গ্রেডে কত মূল বেতন
নতুন বেতন কাঠামোর তথ্য অনুযায়ী, ১ম থেকে ১১তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন ১০০ শতাংশ করে বাড়ানো হয়েছে। এরপর ১২তম গ্রেড থেকে বৃদ্ধির হার ধাপে ধাপে বেড়ে সর্বোচ্চ ১৪২ শতাংশে পৌঁছেছে।
১ম গ্রেড: বর্তমান ৭৮ হাজার টাকা থেকে বেড়ে ১ লাখ ৫৬ হাজার টাকা।
২য় গ্রেড: বর্তমান ৬৬ হাজার থেকে ৭৬ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ১ লাখ ৩২ হাজার থেকে ১ লাখ ৫৩ হাজার টাকা।
৩য় গ্রেড: বর্তমান ৫৬ হাজার ৫০০ থেকে ৯৮ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ১ লাখ ১৩ হাজার থেকে ১ লাখ ৪৮ হাজার ৮০০ টাকা।
৪র্থ গ্রেড: বর্তমান ৫০ হাজার থেকে ৯১ হাজার ২০০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ১ লাখ থেকে ১ লাখ ৪২ হাজার ৪০০ টাকা।
৫ম গ্রেড: বর্তমান ৪৩ হাজার থেকে ৬৯ হাজার ৮৫০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৮৬ হাজার থেকে ১ লাখ ৩৯ হাজার ৭০০ টাকা।
৬ষ্ঠ গ্রেড: বর্তমান ৩৫ হাজার ৫০০ থেকে ৬৭ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৭১ হাজার থেকে ১ লাখ ৩৪ হাজার টাকা।
৭ম গ্রেড: বর্তমান ২৯ হাজার থেকে ৬৩ হাজার ৪১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৫৮ হাজার থেকে ১ লাখ ১২ হাজার ৮০০ টাকা।
৮ম গ্রেড: বর্তমান ২৩ হাজার থেকে ৫৫ হাজার ৪৭০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৪৬ হাজার থেকে ১ লাখ ১০ হাজার ৮০০ টাকা।
৯ম গ্রেড: বর্তমান ২২ হাজার থেকে ৫৩ হাজার ৬০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৪৪ হাজার থেকে ১ লাখ ৫ হাজার ৯০০ টাকা।
১০ম গ্রেড: বর্তমান ১৬ হাজার থেকে ৩৮ হাজার ৬৪০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ৩২ হাজার থেকে ৭৭ হাজার ৩০০ টাকা।
১১তম গ্রেড: বর্তমান ১২ হাজার ৫০০ থেকে ৩০ হাজার ২৩০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২৫ হাজার থেকে ৬০ হাজার ৫০০ টাকা।
অর্থাৎ, ১ম থেকে ১১তম গ্রেডে প্রারম্ভিক মূল বেতন বৃদ্ধির হার ১০০ শতাংশ।
১২তম থেকে ২০তম গ্রেডে যতটা বাড়ছে
১২তম গ্রেড: বৃদ্ধির হার ১১৫ শতাংশ। বর্তমান ১১ হাজার ৩০০ থেকে ২৭ হাজার টাকা পর্যন্ত বেতন বেড়ে ২৪ হাজার থেকে ৫৮ হাজার ৭০০ টাকা।
১৩তম গ্রেড: বৃদ্ধির হার ১১৮ শতাংশ। বর্তমান ১১ হাজার থেকে ২৬ হাজার ৫৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২৪ হাজার থেকে ৫৮ হাজার টাকা।
১৪তম গ্রেড: বৃদ্ধির হার ১৩০ শতাংশ। বর্তমান ১০ হাজার ২০০ থেকে ২৪ হাজার ৬৮০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২০ হাজার ৫০০ থেকে ৫৬ হাজার ৮০০ টাকা।
১৫তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। বর্তমান ৯ হাজার ৭০০ থেকে ২৩ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২২ হাজার ৮০০ থেকে ৫৫ হাজার ২০০ টাকা।
১৬তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৫ শতাংশ। বর্তমান ৯ হাজার ৩০০ থেকে ২২ হাজার ৪৯০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২১ হাজার ৯০০ থেকে ৫২ হাজার ৯০০ টাকা।
১৭তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৮ শতাংশ। বর্তমান ৯ হাজার থেকে ২১ হাজার ৮০০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২১ হাজার ৪০০ থেকে ৫১ হাজার ৯০০ টাকা।
১৮তম গ্রেড: বৃদ্ধির হার ১৩৯ শতাংশ। বর্তমান ৮ হাজার ৮০০ থেকে ২১ হাজার ৩১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২১ হাজার থেকে ৫০ হাজার ৯০০ টাকা।
১৯তম গ্রেড: বৃদ্ধির হার ১৪১ শতাংশ। বর্তমান ৮ হাজার ৫০০ থেকে ২০ হাজার ৫৭০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২০ হাজার ৫০০ থেকে ৪৯ হাজার ৬০০ টাকা।
২০তম গ্রেড: বৃদ্ধির হার সর্বোচ্চ ১৪২ শতাংশ। বর্তমান ৮ হাজার ২৫০ থেকে ২০ হাজার ১০ টাকা পর্যন্ত বেতন বেড়ে ২০ হাজার থেকে ৪৮ হাজার ৮০০ টাকা হয়েছে।
সব মিলিয়ে নতুন পে স্কেলে অপেক্ষাকৃত কম বেতন পাওয়া গ্রেডগুলোর প্রারম্ভিক মূল বেতন তুলনামূলক বেশি হারে বাড়ানো হয়েছে। তবে এই বর্ধিত বেতন একবারে কার্যকর হচ্ছে না। নির্ধারিত সময় অনুযায়ী কয়েক ধাপে নতুন মূল বেতন বাস্তবায়ন করা হবে।
অন্যদিকে নতুন কাঠামো অনুযায়ী পুরো ভাতাসুবিধা পেতে সরকারি চাকরিজীবীদের অপেক্ষা করতে হবে ২০২৮ সালের ১ জানুয়ারি পর্যন্ত।
সোহাগ/
আপনার জন্য নির্বাচিত নিউজ
- ৯০ মিনিটের খেলা শেষ; বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০, জানুন ফলাফল
- একটু পর শুরু, বাংলাদেশ বনাম সিরিয়া অনূর্ধ্ব-২০: লাইভ দেখুন এখানে
- চলছে বাংলাদেশ-সিরিয়া অনূর্ধ্ব-২০ ম্যাচ, লাইভ দেখুন এখানে
- ফিফা আসিয়ান কাপ ২০২৬: গ্রুপ পর্বে বাংলাদেশের ম্যাচ কবে কখন
- সরকারি চাকরিজীবীদের মোবাইল ভাতায় বড় পরিবর্তন
- যে কোনো সময় নতুন পে-স্কেলের গেজেট প্রকাশ
- বিকেল ৫টায় সিরিয়ার মুখোমুখি বাংলাদেশ, লাইভ দেখবেন যেভাবে
- ১২ কেজি এলপিজি গ্যাসের দাম কমল, নতুন দাম কত
- জানা গেল নবম পে-স্কেলের প্রজ্ঞাপন প্রকাশের তারিখ
- আজকের স্বর্ণের বাজারদর: ৩ সেপ্টেম্বর ২০২৬
- এক ব্যক্তির নামে সিম ৫টিতে নামানোর উদ্যোগ, বন্ধ হতে পারে ৪ কোটি
- নতুন পে স্কেলে এমপিওভুক্ত শিক্ষক-কর্মচারীরা, মিলছে বড় সুখবর
- দেশের বাজারে আজ ২১ ক্যারেট সোনার দাম
- জাতীয় গ্রিডে যুক্ত হলো রূপপুর পারমাণবিক বিদ্যুৎকেন্দ্র
- প্রাথমিকে ৩০ হাজারের বেশি সহকারী শিক্ষক নিয়োগ আসছে
